ইরানি হুমকির বিষয়ে ট্রাম্পকে গোয়েন্দাদের সতর্কবার্তা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম

ইরানের দিক থেকে হত্যার হুমকির সম্ভাবনার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। রিপাবলিকান শিবিরের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি বুধবার এ খবর জানিয়েছে।

ট্রাম্প শিবির থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে। এ বিষয়ে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট বিষয়ে সতর্ক করে তাকে ব্রিফ করা হয়েছে।

এর আগে, নির্বাচনী প্রচারণা চলাকালে পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আরেক ঘটনায় গলফ কোর্সে ওঁত পেতে থাকা এক ব্যক্তিকে ট্রাম্পকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন হিসেবে আটক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

তবে কোনও ঘটনাতেই ইরানের সম্পৃক্ততার কোনও অকাট্য প্রমাণ হাজির করতে পারেনি মার্কিন গোয়েন্দারা।

ট্রাম্পের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন শেং বিবৃতিতে বলেছেন, ‘বিগত কয়েকমাসে এসব ক্রমাগত ও সমন্বিত আক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে সতর্ক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বিভাগে কর্মকর্তাগণ ট্রাম্পকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন। নির্বাচন যেকোনো হস্তক্ষেপমুক্ত রাখতে তারা বদ্ধপরিকর।’

এদিকে, ট্রাম্প শিবিরের বিবৃতিতে তাদের দাবির পক্ষে কোনও প্রমাণ পেশ করা হয়নি। এছাড়া, এসব হুমকি আগে থেকেই ছিল নাকি হুট করে উদয় হয়েছে, বিবৃতি থেকে তাৎক্ষণিকভাবে তাও নিশ্চিত হওয়া যায়নি। 

রিপাবলিকানদের এ বিবৃতির বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইরান সরকার। তবে অন্য এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

গত মাসে রিপাবলিকান প্রচারণা শিবিরের অভ্যন্তরীণ যোগাযোগ হ্যাক করে তাদের তথ্য ডেমোক্র্যাট শিবিরে পাঠানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় ইরানি গোয়েন্দা কর্মকর্তারা জড়িত বলে ট্রাম্প শিবিরের সদস্যদের অভিযোগ রয়েছে।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর