আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে দেশে

আপডেট : ২৪ মে ২০২৬, ০৯:০০ এএম

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা বা গ্রিন কার্ডপ্রত্যাশী বিদেশি নাগরিকদের জন্য বড় ধাক্কা দিয়ে নতুন এক অভিবাসন নীতি জারি করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও ইমিগ্রেশন পরিষেবা কর্তৃক ঘোষিত এই নতুন নিয়ম অনুযায়ী, সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা বেশিরভাগ বিদেশি নাগরিক এখন আর সে দেশে বসেই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না; বরং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁদের প্রথমে নিজ দেশে ফিরে যেতে হবে।

নতুন এই নীতিমালার ফলে আমেরিকার অভিবাসন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। এর আগে শিক্ষার্থী, পর্যটক বা ওয়ার্ক ভিসায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকরা দেশ না ছেড়েই স্থায়ী বসবাসের বা গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন। এই প্রক্রিয়া অভিবাসন আইনি ভাষায় 'অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস' বলা হতো, যা এতদিন অত্যন্ত জনপ্রিয় এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছিল।


কিন্তু নতুন নিয়মে এই সুবিধাকে ‘অসাধারণ বা ব্যতিক্রমী পরিস্থিতি’ হিসেবে পুনঃশ্রেণিভুক্ত করা হয়েছে। এর অর্থ হলো, এখন থেকে অত্যন্ত সীমিত এবং বিশেষ কিছু ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া সাধারণ নিয়মে কাউকেই আর আমেরিকার ভেতরে থেকে এই সুবিধা দেওয়া হবে না। নীতিমালাটি যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব ধরনের সাময়িক বা নন-ইমিগ্র্যান্ট ভিসা ধারীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে, যারা ভবিষ্যতে গ্রিন কার্ডের আবেদন করার পরিকল্পনা করছিলেন। ইউএসসিআইএস’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচলিত দীর্ঘমেয়াদি অভিবাসন আইন এবং আদালতের পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এখন থেকে গ্রিন কার্ডপ্রত্যাশীদের স্টেট ডিপার্টমেন্টের অধীনে কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে দেশের বাইরে থেকেই আবেদন করতে হবে। কর্মকর্তারা প্রতিটি আবেদন অত্যন্ত নিখুঁতভাবে যাচাই করবেন এবং কেবল অত্যন্ত বিশেষ পরিস্থিতি বিবেচনা করেই আমেরিকার ভেতরে স্ট্যাটাস পরিবর্তনের অনুমতি দেওয়া হবে।


এই কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, ‘অবৈধভাবে’ থেকে যাওয়ার প্রবণতা কমিয়ে আনা। ইউএসসিআইএস’র মুখপাত্র জ্যাক কাহলার এই বিষয়ে জানান, নতুন নীতিটি আসলে আইনের মূল উদ্দেশ্যকে পুনরুজ্জীবিত করবে। সাময়িক ভিসায় আসা কর্মীদের কাজের মেয়াদ শেষ হলে সাধারণত দেশ ছেড়ে চলে যাওয়ার কথা। তিনি বলেন, আইনি ব্যবস্থার ফাঁকফোকর গলে সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ করতে এবং অভিবাসন ব্যবস্থা যাতে আইন অনুযায়ী চলে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া এখন সবাইকে নিজ দেশে ফিরেই গ্রিন কার্ডের আবেদন করতে হবে।

কাহলার আরও উল্লেখ করেন, গ্রিন কার্ডের আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর অনেক বিদেশি নাগরিকই গা ঢাকা দিয়ে যুক্তরাষ্ট্রে 'অবৈধভাবে' থেকে যান। নতুন এই নিয়মের ফলে অবৈধ প্রবাসীদের খুঁজে বের করা এবং তাদের দেশছাড়া করার জন্য মার্কিন প্রশাসনের যে বাড়তি জনবল ও অর্থের অপচয় হতো, তা অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে, মার্কিন ইমিগ্রেশন বিভাগের ওপর কাজের চাপ কমবে, যার ফলে সংস্থাটি তাদের সীমিত সম্পদ ও মনোযোগ অন্যান্য গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক খাত যেমন, সহিংস অপরাধ ও মানবপাচারের শিকার হওয়া ব্যক্তিদের জরুরি ভিসা প্রদান, মানবিক সহায়তার আবেদন এবং মার্কিন নাগরিকত্ব (ন্যাচারালাইজেশন) দেওয়ার প্রক্রিয়াগুলোতে আরও বেশি ব্যবহার করতে পারবে।

তথ্যসূত্র: সিএনএন-এনডিটিভি

এআরএস
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ইরানি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও প্রভাবের মুখে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে সীমান্ত...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর