দক্ষিণ ভারতে পর্যটন ট্রেনে আগুন, নিহত ১০

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:২৬ এএম

ভারতের তামিলনাড়ুতে একটি পর্যটন ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ যাত্রী। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীরা ট্রেনের কামরার মধ্যেই 'অবৈধ গ্যাস সিলিন্ডার' ব্যবহার করে রান্না করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত। পরে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এরইমধ্যে স্থানীয় পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানো ও বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো উদ্ধার করেছে।

দক্ষিণ রেলওয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে এ আগুনের সূত্রপাত। প্রায় আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অবশেষে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি একটি প্রাইভেট পার্টি কোচ (পর্যটন কোচ) ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেল স্টেশনের বাইরে। আগুন লাগার পরপরই অনেক যাত্রী কোচ থেকে নেমে পড়েন। 

ট্রেনটি গত ১৭ আগস্ট লখনউ থেকে যাত্রা শুরু করেছিল। আগামীকাল পৌঁছানোর কথা ছিল চেন্নাইতে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে গ্যাস সিলিন্ডার এবং একটি আলুর ব্যাগ উদ্ধার করা হয়েছে। এতেই প্রমাণ হয়, যাত্রীরা ট্রেনে রান্না করছিলেন।   

ঘটনার প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে রেল কর্তৃপক্ষ ও পুলিশ।  

একাত্তর/আরবিএস  
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর