পশ্চিমবঙ্গে বাড়ছে ডেঙ্গু, এক মাসে আক্রান্ত দশ হাজার

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১২:০৪ পিএম

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুধু অগস্ট মাসেই এডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে অন্তত দশ হাজার মানুষ। 

রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে মঙ্গলবার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গু রোগী ছিলো তিন হাজার তিনশ' ৬৯ জন। মাত্র এক মাসের ব্যবধানে রোগী বেড়ে হয়েছে ১৩ হাজার। 
 
সংশ্লিষ্টরা জানান, অগস্টের শুরু থেকেই রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ক্রমেই তা মাথাচাড়া দিচ্ছে। এ বছরের ৩৩ ও ৩৪তম সপ্তাহে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। 

চিকিৎসকরা বলছেন, গত বছরও অগস্ট মাসেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছিল। রাজ্যে এখন পর্যন্ত ভারী বৃষ্টি না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। 

এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে নদিয়া জেলায়। কিন্তু অগস্টের মাঝামাঝি সময় থেকে নদিয়াকে ছাড়িয়ে যায় উত্তর ২৪ পরগনা। সেখানে মোট আক্রান্ত প্রায় চার হাজার। ওই জেলার সব থেকে বেশি আক্রান্ত রয়েছে বিধাননগরে। তার পরেই আছে দক্ষিণ দমদম। তবে কলকাতায় আক্রান্তের সংখ্যা এখনও হাজারের ঘরে প্রবেশ করেনি।

আরবিএস  
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর