পুতিনের পর ভারতে যাচ্ছেন না শি জিনপিংও

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৭:১৯ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলন এড়িয়ে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আসন্ন সম্মেলনে যোগ না দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জি-২০ সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। তবে ভারত ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

এদিকে কিয়োডোর এক প্রতিবেদনে বলা হয়েছে, লি ৫-৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের শীর্ষ সম্মেলনেও চীনের প্রতিনিধিত্ব করতে পারেন।

এর আগে সংশ্লিষ্টরা ধারণা করছিলেন, চীন-যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির মধ্যে চলমান বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা নিয়ে জি-২০ সম্মেলনে আলোচনায় বসতে পারেন শি-বাইডেন। সবশেষ গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছিলেন এ দুই নেতা। 

তবে চলতি সপ্তাহে চীন নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। যেখানে ভারতের অরুণাচল প্রদেশ ও দুই দেশের মধ্যে অবস্থিত বিতর্কিত 'আকসাই চিন' অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করেছে বেইজিং। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এরপরই শি এর জি-২০ শীর্ষ সম্মেলন এড়িয়ে যাওয়ার বিষয়টি সামনে এলো।  

এবারের জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে মূল সম্মেলন। 

সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্টের পাশপাশি ভারতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

আরবিএস  
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর