ওয়াশিংটনকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে বললো তেহরান

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৬:১৭ পিএম

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে ইরান। একইসাথে সিরিয়ায় নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে ওয়াশিংটন ও তার মিত্ররা সন্ত্রাসীদের পুনর্গঠিত করছে বলেও অভিযোগ করেছে তেহরান ও দামেস্ক।

দামেস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বুধবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন। খবর প্রেস টিভির।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মার্কিন কর্মকর্তাদের ও দেশটির সামরিক বাহিনীকে নিজ দেশে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি। একইসাথে ওই অঞ্চলের দায়িত্বভার সেখানকার মানুষের তুলে দেয়ার পরামর্শ দিচ্ছি। 

যৌথ সংবাদ সম্মেলনে মেকদাদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে তিনি আরও বলেন, আমরা সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধ চালিয়ে যাওয়া এবং এসব সন্ত্রাসী গোষ্ঠীকে স্বীকৃতি দেয়ার মার্কিন প্রচেষ্টার বিষয়ে কথা বলেছি। 

সিরিয়া এবং এই অঞ্চলের নিরাপত্তা আমাদের জন্য গুরুতর উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, সিরিয়া আমাদের অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ যেটিকে কোনো পক্ষই উপেক্ষা করতে পারে না।

এ বিষয়ে মেকদাদ বলেন, ইরান ও সিরিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর আগ্রাসী নীতি, বিশেষ করে তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টার উপায় হিসেবে সন্ত্রাসবাদে তাদের বিনিয়োগ অব্যাহত রয়েছে।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকার ২০১৪ সাল থেকে জাতিংঘের অনুমোদন এবং সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই সন্ত্রাসবিরোধী যুদ্ধের অজুহাতে দেশটিতে সেনা মোতায়েন করে।  

২০১৭ সালে ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়া সরকার দেশটিতে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে নির্মূল করতে সক্ষম হয়। এ অবস্থায় মার্কিন সেনাদের সিরিয়ায় অবস্থানের কোনো অজুহাত অবশিষ্ট নেই বলে মনে করে ইরান। সাম্প্রতিক সময়ে মার্কিন সেনারা জঙ্গী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে শুরু করেছে বলেও অভিযোগ উঠেছে।

আরবিএস  
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর