মাহসা আমিনির মৃত্যুবার্ষিকীতে তার বাবাকে আটক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুবার্ষিকীতে তার বাবাকে আটক করেছে পুলিশ। শনিবার মাহসার বাবা আমজাদ আমিনিকে আটকের কিছুক্ষণের মধ্যে অবশ্য ছেড়ে দেওয়া হয় তাকে। তাকে আটকের বিষয়টি অস্বীকারও করছে পুলিশ।

মাহসার প্রথম মৃত্যুবার্ষিকীতে যেকোনো সমাবেশের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা জারি রেখেছিল ইরানি সরকার। ধারণা করা হচ্ছিল, রাজধানী তেহরানে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হতে পারে।

কুর্দিস্তান মানবাধিকার বিষয়ক নেটওয়ার্ক জানিয়েছে, তার বাবাকে কোনো কারণ ছাড়াই আটক করেছিল পুলিশ। এর আগে, সামাজিক মাধ্যমে অধিকার গোষ্ঠীগুলো জানায়, পশ্চিম ইরানের সাকেজে আমিনির বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়েছে।

আমিনির বাবা-মা সপ্তাহের শুরুতে বিবৃতিতে বলেছিলেন, সরকারের সতর্কতা সত্ত্বেও সাকেজের যেখানে তাদের ২২ বছর বয়সী কন্যা সমাহিত হয়েছে, সেখানে ধর্মীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করবেন। মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, মৃত্যুবার্ষিকীতে অপ্রত্যাশিত পরিস্থিতির আশঙ্কায় ইরানের কুর্দি অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে তেহরানের উপর চাপ বাড়িয়ে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা। কিছু ইরানি কর্মকর্তা এবং গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডা এবং যুক্তরাজ্যসহ একাধিক পশ্চিমা দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

কুর্দি তরুণী মাহসা আমিনিকে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তেহরানের ‘নৈতিকতা পুলিশ’ গ্রেপ্তার করে। ইরানের পশ্চিমাঞ্চল থেকে তেহরানে ঘুরতে আসা মাহসাকে একটি মেট্রো স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সঠিকভাবে হিজাব করেননি। পুলিশি হেফাজতে মাহসা অসুস্থ হয়ে পড়েন, এরপর তিনি কোমায় চলে যান। হাসপাতালে চিকিৎসাধীন ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

তার পরিবার ও বিভিন্ন মানবাধিকার সংগঠন শুরু থেকেই দাবি করছে, গ্রেপ্তারের সময় মাহসার মাথা ও শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাত করে পুলিশ। সেদিন সন্ধ্যা থেকে ইরানজুড়ে ছড়িয়ে পরে বিক্ষোভ। মাহসার মৃত্যুর প্রতিবাদে নারীরা ব্যাপক আন্দোলন গড়ে তুলে ইরানে। নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলা বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।

এ ঘটনার প্রতিবাদসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকজন নারীকে ফাঁসি ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির বিচারবিভাগ। হিজাববিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর