আফগানিস্তানকে ১৫ কোটি ডলার সহায়তা দিচ্ছে ইইউ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ এএম

ছয়মাস আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে ১৫ কোটি ডলারের সহায়তা পাচ্ছে আফগানিস্তান।

আফগান নারীরা এ থেকে উপকৃত হবেন, এটা নিশ্চিত হওয়ার পর এ সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। খবর এএফপি’র।

আফগানিস্তানে ২০২১ সালে ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই সেখানে নানাভাবে নারীর অধিকার সংকুচিত হয়ে আসছে।

২০২২ সালের ডিসেম্বরে তালেবান ঘোষণা দেয়, কোনো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নারীরা কাজ করতে পারবেন না। মূলত তালেবানের ওই ঘোষণার পর ইইউ আফগানিস্তানকে সহায়তা দেওয়া বন্ধ করে দেয়।

এরপর ছয় মাস আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ইইউ। এছাড়া তালেবান এটা নিশ্চিত করেছে যে এই অর্থ থেকে আফগান নারীরা উপকৃত হবেন। এরপর অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ইইউ।

এই অর্থ সরাসরি তালেবানের হাতে যাচ্ছে না। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন ও বিশ্বব্যাংকের মাধ্যমে এই অর্থ ব্যয় হবে।

বুধবার জাতিসংঘ বলেছে, আফগানিস্তানে নারীসহ অন্যদের গ্রেপ্তার ও আটকের সময় তালেবান ১৬০০টির বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা আফগান কর্তৃপক্ষকে এমন মানবাধিকার অবমাননা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

 

একাত্তর/জো
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর