চার বছর পর পাকিস্তানে ফিরলেন নওয়াজ

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৯:৫৫ পিএম

অবশেষে আবারও পাকিস্তানের মাটিতে পা রাখলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। চার বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে পাকিস্তানে ফিরেছেন তিনি। শনিবার দুবাই থেকে চাটার্ড বিমানে চড়ে ইসলামাবাদে ফেরেন পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ (পিএমএল-এন) দলের নেতা ও দেশটির তিনবারের প্রধানমন্ত্রী।

আগামী বছরই পাকিস্তানের অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। তার আগে নওয়াজের ফিরে আসাকে দেশটির রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে মনে করে হচ্ছে। এই মুহূর্তে পাকিস্তানির সরকার প্রধান শাহবাজ শরীফ নওয়াজের ছোট ভাই। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ ইমরান খান জেলে আছেন।

নওয়াজ শরীফের সঙ্গে এসেছেন তাঁর পরিবারের কিছু সদস্য এবং দলের শীর্ষ পদস্থ কিছু নেতা। পাকিস্তানে ফিরতে পেয়ে নিজের খুশির কথা আগেই জানিয়েছিলেন নওয়াজ শরিফ। তার দেশে সহজ করতে বিশেষ আইনও পাস করিয়ে দেন তার ছোট ভাইয়ের নেতৃত্বাধীন সরকার।

দুবাই থেকে বিমানে চাপার আগে নওয়াজ সংবাদমাধ্যমকে বলেন, চার বছর পর পাকিস্তানে ফিরছি আমি। আমি যখন পাকিস্তান থেকে বিদেশে গিয়েছিলাম তখন মনের মধ্যে কোনও আনন্দ ছিলো না। কিন্তু আজ আমি খুশি। দেশের মাটিতে ফিরতে পারার আনন্দের সঙ্গে কোন কিছুর তুলনা হয় না।

এর পাশাপাশি দেশের পরিস্থিতি নিজের হতাশার কথাও জানিয়েছেন। তিনি বলেন, দেশের পরিস্থিতি দেখে আমি খুব হতাশ। অর্থনীতি এবং একতার নিরিখে দেশ এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে যাচ্ছে। তিনি জানান, দুর্নীতি থেকে দেশকে বাঁচাতে এবং অর্থনীতি পুনরুদ্ধারই হবে তার প্রধান কাজ।

প্রসঙ্গত দুর্নীতি মামলায় জেলসাজা এড়িয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এ সপ্তাহের শুরুতে ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে মঙ্গলবার অবধি জামিন দেন। এখনই তাকে গ্রেপ্তার না করতে আদেশ দেয়। তারপরই দেশে ফেরার কথা জানান নওয়াজ। চার বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে শনিবার দেশের মাটিতে পা দিলেন তিনি।

নওয়াজ শরীফ দেশে ফিরছেন একথা ছড়াতেই পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) সমর্থকরা ভিড় জমিয়েছেন ইসলামাবাদের । সেখানকার গ্রেটার ইকবাল পার্কে বহু পিএমএল-এন সমর্থকরা জড়ো হয়। সে ভিড় ঠেকাতে ইসলামাবাদে সাত হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েনও করা হয়।

দুর্নীতির দায়ে ২০১৮ সালে ৭ বছর কারাদণ্ড দেয়া হয় নওয়াজকে। সর্বশেষ পাকিস্তানে কারাগারে তিনি সাজা ভোগ করেন। কিন্তু পরে অসুস্থ হয়ে পড়ায় তাকে জামিনে মুক্তি দেয়া হয়। ২০১৯ সালের নভেম্বরে চিকিৎসার জন্য আদালত তাকে যুক্তরাজ্য যাওয়ার অনুমতি দেয় এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন চলে যান।

নওয়াজ ১৯৯০ থেকে ১৯৯৩, ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত তিন দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, যদিও কোনোবারই তিনি মেয়াদ পূরণ করতে পারেননি। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নানা সময়ে নওয়াজ দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়েছেন।

২০২২ সালে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর পুনরায় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন নওয়াজ। নওয়াজের স্থলাভিষিক্ত হয়েই ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ইমরান। ইমরান ক্ষমতা ছাড়তে বাধ্য হলে পাকিস্তানের সরকার পরিচালনায় চলে আসে নওয়াজের দল পিএমএল-এন। দলটির বর্তমান নেতা নওয়াজের ভাই শাহবাজ শরীফ।

একাত্তর/আরএ
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর