প্রকাশ্যে ইমরান খানের বিচার করার নির্দেশ আদালতের

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০১:০৭ পিএম

রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে বিচারের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২৮ নভেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে প্রকাশ্যে তার বিচার পরিচালনার নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার আদালত এ নির্দেশ দিয়েছে। এখন তা বাস্তবায়নের অপেক্ষায় আছেন বলে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন ইমরানের আইনজীবী নাঈম পানজুথা। খবর আল জাজিরার।

তিনি বলেন, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে আগস্টে কারাগারে পাঠানোর পর এবারই প্রথম আদালতে হাজিরা দেবেন ইমরান।

তবে, আদালতের নির্দেশে নির্ধারিত তারিখে ইমরান খান উপস্থিত থাকবেন কিনা আইন মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে জানতে চাইলে, এ নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। এর আগে, কারাগারে আটক পিটিআই নেতার জামিনের আবেদন গ্রহণ করেছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এ বিষয়ে দুপক্ষের শুনানির পর সিদ্ধান্ত জানাবেন বিচারক।

ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইসলামাবাদে গোপন একটি তারবার্তা পাঠিয়েছিলেন। সেই তারবার্তা ইমরান পরে ফাঁস করেছেন অভিযোগে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

গত মাসে ইমরান খানকে মামলায় অভিযুক্ত করার পর তার নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কথা বলে কারাগারের মধ্যেই একটি বিশেষ আদালত বসিয়ে তার বিচারকাজ চালানো হচ্ছে।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট এ বিচারকে অবৈধ ঘোষণা করেছে এবং বৃহস্পতিবার প্রকাশ্যে ইমরানের বিচারের নির্দেশ দিয়ে তার বিচার পুনরায় শুরু করতে বলেছে।

গত বছর অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান। এরপর তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা হয়। যদিও সাবেক এই প্রধানমন্ত্রী সব অভিযোগই অস্বীকার করে বলেছেন, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে তাকে দাঁড়াতে বাধা দেওয়ার জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে তার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

একাত্তর/আরএ
ইমরান খানের বোন ডা. উজমা খান এবং আলিমা খান দাবি করেছেন, মহসিন নকভি এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মিলে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করছেন। বোনদের দাবি, সাম্প্রতিক এক সাক্ষাতে খোদ ইমরান খান...
ইমরান খানের স্বাস্থ্যের নাজুক পরিস্থিতি নিয়ে চলমান বিতর্কের আগুনে ঘি ঢেলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, তাদের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য গোপনে...
মার্কিন আদালত দণ্ডিত ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইন মামলার কয়েক মিলিয়ন নথি প্রকাশের পর এক নজিরবিহীন সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘লেনকো বিয়ারক্যাট’ মডেলের অত্যাধুনিক এক সাঁজোয়া যানে করে আদালতে নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর