ফিলিপাইনে ক্যাথলিক সমাবেশে বোমা হামলায় চারজন নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম

ফিলিপাইনের বিদ্রোহ জর্জরিত দক্ষিণাঞ্চলে ক্যাথলিকদের এক সমাবেশে বোমা হামলায় কমপক্ষে চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। রোববার দেশটির পুলিশ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। 

আঞ্চলিক পুলিশ প্রধান অ্যালান নোবেলেজা জানান, দেশটির বৃহত্তম মুসলিম নগরী মারাউইতে মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির জিমনেসিয়ামে এক নিয়মিত প্রার্থনা সভা চলাকালে এ হামলা চলানো হয়। খবর এএফপি’র।

নোবেলেজা একটি বিস্ফোরক ডিভাইসের কথা উল্লেখ করে বলেন, ‘এটি একটি আইইডি বা গ্রেনেড নিক্ষেপ কিনা তা আমরা তদন্ত করছি।’

মিন্দানাও স্টেট ইউনিভার্সিটি এ ‘সহিংস ঘটনার’ নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়টি তাদের ক্লাস স্থগিত করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আমাদের খ্রিস্টান সম্প্রদায় এবং এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের সাথে সংহতি প্রকাশ করছি।’

লানাও দেল সুর প্রাদেশিক সরকারের ফেসবুক পেজে পোস্ট করার ছবিগুলোতে দেখা যাচ্ছে গভর্নর মামিনতাল আদিয়ং একটি চিকিৎসা কেন্দ্রে ‘বোমা হামলায় আহতদের’ দেখতে যাচ্ছেন।

মারউই শহরের মেয়র মাজুল গান্দামরা মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

এ হামলার নিন্দা জানিয়ে গান্দামরা বলেন, ‘এ শহরে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। আমরা এ ধরনের সহিংসতাকে শান্তি ও ঐক্যের আমাদের সম্মিলিত অঙ্গীকারকে ছাপিয়ে যেতে দেব না।’

ফিলিপাইনের সামরিক বাহিনী শুক্রবার বিমান হামলা শুরু করার পর এ হামলার ঘটনা ঘটলো। ওই বিমান হামলায় মিন্দানাওতে দাওলাহ ইসলামিয়াহ-ফিলিপাইন সংগঠনের ইসলামপন্থী ১১ জঙ্গি নিহত হয়।

 

একাত্তর/জো
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে রিখটার স্কেলে সাত দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১২৯ জন। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরে টর্নেডোর আঘাতে কমপক্ষে ছয় জন নিহত ও আহত হয়েছে অন্তত ৪৩৭ জন। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত এক হাজার মানুষ। আর ফিলিপাইনে আঘাত হেনেছে ভয়াবহ সুপার টাইফুন ফুং-ওয়ং।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর