ভারতের লোকসভায় অধিবেশন চলাকালে দুই যুবকের হামলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় ঘটে গেলো এক নজিরবিহীন ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভারতের নতুন লোকসভা ভবনের দর্শক সারি থেকে হঠাৎ লাফিয়ে নামেন দুই ব্যক্তি, তারা সংসদ সদস্যদের চেয়ার-ডেস্কের উপর দাঁড়িয়ে হাতে থাকা ক্যানে চাপ দেন, মুহূর্তেই ক্যান থেকে বেরিয়ে আসে হলদে ধোঁয়া।

বুধবারের ওই ঘটনায় লোকসভায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে নিরাপত্তারক্ষী ও কয়েকজন সংসদ সদস্য ওই দু’জনকে ধরে ফেলে। তারা দু’জনকে দ্রুত বাইরে নিয়ে যায়।

বিবিসির খবরে বলা হয়েছে, ঠিক ২২ বছর আগে আজকের এই দিনেই মারাত্মক জঙ্গি হামলা হয় ভারতের সংসদ ভবনে। সে হামলায় মৃত্যু হয়েছিল ৯ জনের।

বিবিসি বলছে, হামলা চালানো ওই লোকদের উদ্দেশ্য জানা যায়নি। হামলার পর অধিবেশন পুনরায় শুরু হওয়ার আগে উভয় কক্ষই অল্প সময়ের জন্য স্থগিত করা হয়।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এপি অধীর চৌধুরী বলেন, দুই যুবক গ্যালারি থেকে ঝাঁপ দেন। তারা এমন কিছু একটা ছোড়েন, যা থেকে গ্যাস নির্গত হচ্ছিল। চোখ জ্বালা করছিল। আমাদের দুই সাংসদের হাতে ধরা পড়েন তারা। নিরাপত্তাকর্মীদের হাতে তাদের তুলে দেওয়া হয়।

তার কথায়, এটি অবশ্যই নিরাপত্তা লঙ্ঘনের বিষয়। কারণ, বুধবার আমরা এমপিরা ২০০১ সালে পার্লামেন্টে প্রাণ হারানো ব্যক্তিদের মৃত্যুবার্ষিকী পালন করছিলাম।

বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে চিৎকার কানে আসে। পেছন ফিরে দেখি দু’জন গ্যালারি থেকে লাফিয়ে পড়ে সামনের দিকে আসছেন। মুখে তাদের ‘তানাশাহি নেহি চলেগা’ স্লোগান। তাদের চেহারা কেমন, দেখতে পাইনি। আসলে ততক্ষণে চারদিকে ধোঁয়া আর ধোঁয়া। খুব ভয় পেয়ে গিয়েছিলাম।

পুরো ঘটনা নিয়ে কংগ্রেসের এমপি কার্তি চিদাম্বরম গণমাধ্যমকর্মীদের জানান, হঠাৎ করেই ভিজিটর গ্যালারি থেকে দুই যুবক অধিবেশন কক্ষে ঢুকে পড়েন। তাদের হাতে টিনের কৌটা ছিল, যার মধ্য থেকে হলুদ ধোঁয়া বেরোচ্ছিল। তাদের একজন স্পিকারের চেয়ারের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা স্লোগান দিচ্ছিলেন। টিনের কৌটা থেকে নির্গত ধোঁয়া বিষাক্ত হলেও হতে পারে।

একাত্তর/আরএ
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর