পাকিস্তানে নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পিএম

ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে সব ধরনের নববর্ষ উদযাপন অনুষ্ঠান নিষিদ্ধ করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-কাকর এই ঘোষণা দিয়েছেন।

এদিন এক টেলিভিশন ভাষণে কাকর বলেন, পাকিস্তানের মানুষ দুঃখের মধ্যে আছে। সুতরাং পরিস্থিতি মাথায় রাখা উচিত। তাই পাকিস্তান সরকার নতুন বছর উদযাপন সম্পর্কিত সব অনুষ্ঠান নিষিদ্ধ করেছে।

গাজায় ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে কাকর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশেরও অনুরোধ জানান।

তিনি বলেন, সারা দেশে নববর্ষ সম্পর্কিত সমস্ত উদযাপন নিষিদ্ধ করা হলো। দক্ষিণ এশীয় জাতি (পাকিস্তান) ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। কারণ তারা ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সবচেয়ে বর্বর হামলার শিকার।

পাকিস্তান শুরু থেকেই ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থনও জানিয়েছে তারা।

গাজার মধ্যাঞ্চলে স্থল অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাঁচতে গাজার মধ্যাঞ্চল ও খান ইউনিস থেকে পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। কিন্তু গাজার কোনো স্থানই এখন নিরাপদ নয়। বিভিন্ন দাতব্য সংস্থাও ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়ছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৫ হাজার ২৪৩ জন।

একাত্তর/আরএ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর