জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮২, এখনও অনেকে নিখোঁজ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১২:৫৪ পিএম

জাপানে আঘাত হানা ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। এখনও ধসে পড়া বাড়ির নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কমছে।

সোমবার নোটো উপদ্বীপে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সুজু এবং ওয়াজিমা শহরে অনেকে তাদের ধসে পড়া বাড়ির নিচে আটকে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

এদিকে ৭২ ঘণ্টা পর মানুষের জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। কয়েক হাজার বাসিন্দা এখনও বিদ্যুৎ ও পানি ছাড়াই রয়েছেন। ভূমিধস এবং অবরুদ্ধ রাস্তার কারণে কয়েকশ মানুষের কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এর আগে বৃহস্পতিবার বলেছিলেন, ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকারীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার ৩০ হাজারের  বেশি মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছে। 

জাপানের আবহাওয়া সংস্থা মঙ্গলবার দেশের পশ্চিম উপকূলের কিছু অংশে সুনামি সতর্কতা তুলে নিয়েছে। কিন্তু ভূমিকম্পের ২৪ ঘণ্টা পরেও নোটো উপদ্বীপের উত্তর অংশে জনসাধারণের যাতায়াত সীমিত রয়েছে। 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার জরুরি বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ভূমিকম্পের পর একটি ধসে যাওয়া রাস্তা ওই এলাকায় প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে।

সতর্কতা জারির পরই দেশটির একাধিক স্থানে সিরিজ ভূমিকম্প অনুভূত হয়। রাতারাতি সেখানে ১৫৫টি ভূমিকম্প আঘাত হানে। সেগুলোর বেশিরভাগের কম্পনই ৩ মাত্রার বেশি ছিল।

২০১৮ সাল থেকে নোটো উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত বছর জাপান সরকারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

একাত্তর/জো
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর