টানা দ্বিতীয়বার কমলো চীনের জনসংখ্যা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম

কম জন্মহার রেকর্ড এবং কোভিড-১৯ এর ফলে পরপর দুই বছর চীনের জনসংখ্যা কমেছে । এতে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২২ সালের চেয়ে ২০ লাখ ৮০ হাজার কমে ২০২৩ সালে শেষে চীনের জনসংখ্যা ১৪০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার। এতে গতবছরই চীনকে টপকে জনসংখ্যার দিক থেকে বিশ্বে এক নম্বরে চলে গেছে ভারত। খবর বার্তাসংস্থা রয়টার্স’র। 

তিন বছর কঠোর নীতি ও কোয়ারেন্টিনের ফলে সংক্রমণ কমার ফলে ২০২২ সালে কোভিড নীতি শিথিল করে চীন। এতে গত বছর আবারও কোভিড হানা দেয় চীনে। এতে মোট মৃত্যুহার ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ১১ লাখ, যা ১৯৭৪ সালের সাংস্কৃতিক বিপ্লবের পর সর্বোচ্চ।

চীনে গত বছর নতুন জন্ম ৯০ লাখ ২০ হাজার এবং জন্মের হার ছিল রেকর্ড পরিমাণ কম, প্রতি হাজারে ৬ দশমিক ৩৯। যা ২০২২ সালের চেয়ে কম। ২০২২ সালে জন্মহার ছিল ৬ দশমিক ৭৭।

জনসংখ্যা কমার ফলে নিম্নমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধির আশঙ্কা থাকলেও চীনের দাবি, তাদের অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে জিডিপি বৃদ্ধির হার বেড়ে হয়েছে ৫ দশমিক ২ শতাংশ। তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে।

করোনার কড়াকড়ি তুলে নেয়ার পর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৫ শতাংশ।

 

একাত্তর/জো
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর