মিয়ানমার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রসহ ৯ দেশের উদ্বেগ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫০ এএম

যুক্তরাষ্ট্রসহ ৯ দেশ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বেসামরিক জনগণের ওপর অব্যাহত সহিংসতা ও সেনাবাহিনীর দমননীতির প্রতি তীব্র নিন্দাও জানানো হয়েছে।

সোমবার প্রকাশিত বিবৃতিতে দেশটির বেসামরিক জনগণের ওপর হামলা বন্ধ করতে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা বেসামরিক মানুষের ওপর চলমান সহিংসতার তীব্র নিন্দা জানাই। বিশেষ করে তাদের ওপর সামরিক বাহিনীর এলোপাথাড়ি বিমান হামলার নিন্দা জানাই।’ খবর ভয়েস অব আমেরিকা’র। 

ইকুয়েডর, ফ্রান্স, জাপান, মাল্টা, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এ বিবৃতি দেয়। বিবৃতিতে বিশেষভাবে রাখাইন রাজ্যের অবনতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সে অঞ্চলে অবিলম্বে মানবিক সাহায্য পাঠানোর আহ্বান জানানো হয়। 

মিয়ানমারে নির্যাতনের জেরে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে। বিবৃতিতে রোহিঙ্গাদের ফেরার ওপর জোর দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘উদ্বাস্তু এবং অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানের সাথে ফিরতে পারে, তার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার ওপর আমরা বিশেষ জোর দিচ্ছি।’

তিন বছর আগে দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও গণতন্ত্রকামীদের সাথে সরকারের সংঘাত চলে আসছে। বর্তমানে চলমান সংঘাতে দেশটিতে ২৬ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং এক কোটি আশি লাখ মানুষের মানবিক সাহায্য প্রয়োজন।

 

একাত্তর/জো
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর