ফিলিপাইনে ভূমিধ্বসে ৩৫ জনের মৃত্যু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৫ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ভূমিধ্বসে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩২ জন আহত এবং এখনও ৭৭ নিখোঁজ রয়েছেন। যদিও উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।

রোববার এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে, গত মঙ্গলবার রাতে দাভাও দে ওরো প্রদেশের ম্যাকো শহরের খনিসমৃদ্ধ একটি গ্রামে এই ভূমিধ্বসের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি সোনার খনি থেকে শ্রমিকদের নিয়ে অপেক্ষায় থাকা তিন-চারটি গাড়ি ভূমিধ্বসে চাপা পড়ে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্মকর্তা অ্যাডওয়ার্ড ম্যাকাপিলি জানান, এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা আগে ছিল ২৮। এ ঘটনায় মোট ৭৭ জন নিখোঁজ রয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন।

তিনি বলেন, ভূমিধ্বসের পর ৩০০ জনের বেশি মানুষ উদ্ধারকাজে যোগ দেয়। কিন্তু ভারী বৃষ্টিপাত, ঘন কাদা ও পুনরায় ভূমিধ্বসের আশঙ্কায় অভিযান ভেস্তে যায়। তবে রোববার আবারও উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা এখনও কেউ জীবিত আছে কি না, জানতে চাইলে ম্যাকাপিলি বলেন, এখনও যদি কেউ বেঁচে থাকে, সেটা হবে অলৌকিক ঘটনা। তারপরও উদ্ধার অভিযান চলমান থাকবে।

উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, যদিও এটি এখন কঠিন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুষলধারে হওয়া বৃষ্টি দাভাও দে ওরোয় বন্যা ও ভূমিধ্বসের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উদ্ধারকাজে উদ্ধারকর্মীরা ভারী সরঞ্জাম ব্যবহার করছেন বলে গত শুক্রবার এএফপি জানায়। তবে যেখানেই সম্ভাবনা দেখছেন, সেখানে তারা খালি হাত ও শাবল ব্যবহার করছেন। জীবিতদের উদ্ধারকাজে স্নিফার ডগও ব্যবহার করা হচ্ছে।

 

একাত্তর/জো
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর