কান্দাহারে জীবন্ত কিছুর ছবি তোলা নিষেধ!

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩ পিএম

আফগানিস্তানের কান্দাহারে যেকোনো ধরনের জীবন্ত প্রাণীর ছবি তোলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার স্থানীয় সামরিক-বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

রোববার প্রাদেশিক স্বরাষ্ট্র দপ্তর এক চিঠিতে বলেছে, আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক সমাবেশগুলোতে যেন ‘জীবন্ত’ যেকোনো কিছুর ছবি তোলা থেকে সবাই বিরত থাকে। কারণ এতে ‘উপকারের চেয়ে অপকারই বেশি’ হয়। বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে, সরকারি অনুষ্ঠানগুলোর লিখিত বা অডিও কন্টেন্ট প্রকাশ করা যাবে বলে জানানো হয়েছে।

কান্দাহার প্রদেশটিকে বলা হয় তালেবানের জন্মস্থান।

ইসলামী সংস্কৃতিতে সাধারণত মানুষ ও পশুপাখির ছবি তোলা এড়িয়ে চলা হয়। আফগানিস্তানে তালেবানের আগের শাসনামলে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জীবন্ত বস্তুর ছবি তোলা নিষিদ্ধ ছিল।

বছর দুয়েক আগে তারা দক্ষিণ এশীয় দেশটির ক্ষমতায় ফেরার পর থেকে স্থানীয় বেশ কিছু মিডিয়া মানুষ ও পশুপাখির ছবি ব্যবহার বন্ধ রেখেছে।

যদিও, তালেবান পরিচালিত কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো নিয়মিতই সভা, সমাবেশ ও বিদেশি বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ করে থাকে।

এএফপি জানিয়েছে, কান্দাহারে জীবন্ত বস্তুর ছবি তোলা থেকে বিরত থাকার নির্দেশের সত্যতা নিশ্চিত করেছেন প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র। তবে নিয়মটি কতটা কঠোর ও কীভাবে কার্যকর করা হবে তা স্পষ্ট নয়।

তবে এ বিষয়ে এখনও তালেবান প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

একাত্তর/জো
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর