ভারতের দীর্ঘতম ক্যাবল সেতুর উদ্বোধন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম

ভারতের দীর্ঘতম ক্যাবল সেতুর উদ্বোধন হলো রোববার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ প্রদেশ গুজরাটে এই সেতুর উদ্বোধন করেন।

‘সুদর্শন সেতু’ নামের এই সেতু ওখা ও বেত দ্বারকা দ্বীপকে সংযুক্ত করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পুরনো ও নতুন দ্বারকাকে সংযুক্ত করার জন্য ২০১৭ সালের অক্টোবরে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি।

বেত দ্বারকা হলো ওখা বন্দরের কাছে একটি দ্বীপ, যা দ্বারকা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে, যেখানে বিখ্যাত দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ মন্দির রয়েছে।

সংশ্লিষ্টদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দুই দশমিক তিন কিলোমিটার দীর্ঘ ও ২৭ দশমিক দুই মিটার চওড়া এই সেতুর নির্মাণে খরচ পড়েছে ৯৭৯ কোটি রুপি। চারটি লেন বিশিষ্ট সেতুটির দুদিকে দুই দশমিক পাঁচ মিটারের ফুটপাথও রয়েছে। ফুটপাথে লেখা গীতার শ্লোক এবং দুই দিকে কৃষ্ণের মূর্তি এর প্রধান আকর্ষণ।

এক সময়ে ‘সিগনেচার ব্রিজ’ নামে পরিচিত এই সেতুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সুদর্শন ব্রিজ’।

সুদর্শন সেতু ভারতের সবচেয়ে দীর্ঘতম ক্যাবল সেতু হলেও পৃথিবীর দীর্ঘতম ক্যাবল সেতু আছে চীনের জিয়াক্সিং-শাওক্সিং সমুদ্র সেতু যা ১০ কিলোমিটার দীর্ঘ।

আরআর/কেএসএইচ
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর