জাপানে দুই সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ক্রু নিহত 

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১২:৩৮ পিএম

জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর (জেএমএসডিএফ) দুইটি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারে থাকা আটজন ক্রু সদস্যের একজন নিহত ও বাকি সাতজন নিখোঁজ হয়েছেন। শনিবার প্রশিক্ষণ অনুশীলনের সময় হেলিকপ্টার দুইটি বিধ্বস্ত হয়।

মধ্য জাপানের দক্ষিণ উপকূলে প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের তোরিশিমার কাছে সাবমেরিন বিরোধী মহড়া চালাচ্ছিল ওই দুই এসএসইচ-৬০ টহল হেলিকপ্টার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে এবং কিয়োডো জানিয়েছে, নিখোঁজ ক্রুদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে উভয় ফ্লাইটের রেকর্ডার উদ্ধার করা হয়েছে। 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিহারা মিনোরু রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সম্ভবত হেলিকপ্টার দুইটির মধ্যে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব দিয়েছেন।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনার আবহেই দেশজুড়ে বিশাল সামরিক মহড়া সম্পন্ন করেছে ইরান। বৃহস্পতিবার ঐতিহ্যবাহী 'পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ' উদযাপন কর্মসূচির অংশ হিসেবে দেশটির...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর