ইসরাইলি কর্মকাণ্ডে জাভেদ আখতারের কড়া সমালোচনা

আপডেট : ১৬ মে ২০২৪, ০৯:১৮ পিএম

জাতিসংঘে দায়িত্ব পালনকালে গাজায় নিহত ভারতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ওয়াইভভ অনিল কালের মৃত্যুর খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার।

তিনি ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে বলেন, তারা গাজায় তাদের কর্মকাণ্ডের জন্য কারও কাছে দায়বদ্ধ নয়। এমনকি কর্নেল কালের মৃত্যুতেও তারা দায় স্বীকার করেনি।

দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা একটি বিবৃতিতে আখতার বলেছেন, রাফাহতে জাতিসংঘের সাথে কর্মরত অবসরপ্রাপ্ত কর্নেল ওয়াইভভ অনিল কালে জাতিসংঘের গাড়িতে করে ইউরোপীয় হাসপাতালে যাওয়ার সময় নিহত হন। এতে বোঝা যায় ইসরাইলের আক্রমণ কতোটা নির্বিচারে হয় কিন্তু তাদের কোনো জবাবদিহি নেই।

জাভেদ ইসরাইলকে ভারত সরকারের কাছে ক্ষমা চাইবার দাবি করে বলেন, এটাই হবে কর্নেল কালের স্ত্রী এবং দুই কন্যার প্রতি আমার আন্তরিক সমবেদনা।

৪৬ বছর বয়সী অনিল সোমবার রাফাহ থেকে গাজার খান ইউনিসের একটি হাসপাতালে যাওয়ার সময় প্রাণ হারান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার মৃতদেহ প্রত্যাবাসনের ব্যবস্থা নিচ্ছে।

কর্নেল অনিলের মৃত্যু ভারতে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে অনিলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। খারগে বিশ্ব শান্তিরক্ষায় অনিলের উৎসর্গের প্রশংসা করেছেন।

ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্ট থেকে অবসর নেয়া কর্নেল অনিল কালে সম্প্রতি জাতিসংঘে যোগ দিয়েছেন।

জাতিসংঘ ও ইসরায়েলের প্রতিক্রিয়া

জাতিসংঘও তার কর্মীর ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি জারি করেছে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের ওপর জোর দিয়েছে। ইসরাইল জানিয়েছে তারা এই ঘটনার নিজস্ব তদন্ত শুরু করেছে।

এনএন/কেএসএইচ
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর