জাপান সাগরে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আপডেট : ৩১ মে ২০২৪, ০৩:১২ পিএম

উত্তর কোরিয়ার পূর্ব সীমান্তে জাপান সাগরে একের পর এক ১০টি স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার ভোরের দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। 

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেছে, বৃহস্পতিবার ভোরের দিকে পূর্বাঞ্চলীয় উপকূলে অন্তত ১০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়ং। এসব ক্ষেপণাস্ত্র ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। খবর এএফপি’র।

বিবৃতিতে এ ঘটনাকে ‘উসকানিমূলক’ উল্লেখ করে আরও বলা হয়েছে, এ ইস্যুতে শিগিগরই যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে আলোচনা করবে সিউল। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছে জাপানও। 

বৃহস্পতিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো জাপানের সমুদ্রসীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আঘাত হেনেছে। ‘উসকানিমূলক’ এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

গত সোমবার সিউলে ‘কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্র থেকে মুক্ত করা’ ইস্যুতে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এই তিনটি দেশ একটি ত্রিপক্ষীয় আঞ্চলিক জোটের সদস্য। এই জোটের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০১৯ সালে। 

সোমবারের সেই বৈঠকের কঠোর নিন্দা জানায় পিয়ংইয়ং। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএতে এ বৈঠককে গভীরভাবে উসকানিমূলক উল্লেখ করে বলা হয়, উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্রসমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নির্ধারণ করেছে এবং প্রতিবেশী দেশগুলোর এ ধরনের বৈঠক একেবারেই প্রত্যাশা করে না পিয়ংইয়ং। 

বৈঠকের নিন্দা জানিয়ে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া সীমান্তে বেশ কিছু বেলুনও উড়িয়েছিল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নেতৃত্বাধীন প্রশাসন। সেই বেলুনগুলোতে গ্যাসের পাশাপাশি আবর্জনা ভরা হয়েছিল।

এর মধ্যে সোমবার যেদিন তিন দেশ সিউলে বৈঠক করে, সেদিনই মহাকাশে নজরদারি স্যাটেলাইট উেক্ষপণের চেষ্টা করে উত্তর কোরিয়া, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। কিম জং উন অবশ্য পরে এক ভাষণে জানান, ব্যর্থতা এলেও পিয়ংইয়ংয়ের  মহাকাশে স্যাটেলাইট পাঠানোর প্রচেষ্টা জারি রাখবে।

২০১৬ সালে উত্তর কোরিয়ার পরমাণু ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে সেই নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছেন না কিম জং উন। শুক্রবার এ ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ।

 

একাত্তর/জো
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর