ভারতের সিকিম সীমান্তে চীনের যুদ্ধবিমান মোতায়েন

আপডেট : ৩১ মে ২০২৪, ০৫:০১ পিএম

ভারতের সিকিম সীমান্ত থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে শিগাৎসে বিমানঘাঁটিতে একাধিক অত্যাধুনিক জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অল সোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে, যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গেছে। খবর হিন্দুস্তান টাইমস’র।

কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গেছে, গত ২৭ মে যুদ্ধবিমানগুলো সেখানে এসে পৌঁছায়।

এর আগে, চীনের শিগাৎসে বিমান ঘাঁটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে। সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসিসের।

কৃত্রিম উপগ্রহের তোলা ছবি: অল সোর্স অ্যানালাইসিস।

ছবিতে ওই বিমান ঘাঁটিতে শুধু জে-২০ যুদ্ধবিমানই নয়, একাধিক জে-১০ যুদ্ধবিমান এবং একটি কেজে-৫০০ বিমানও দেখা গিয়েছে। 

ওই ঘাঁটিতে জে-১০ ও কেজে-৫০০ বিমানগুলো মোটামুটি সারাবছর মোতায়েন থাকলেও জে-২০ যুদ্ধবিমান মোতায়েন থাকে না সারা বছর। তাই হঠাৎ ছয়-ছয়টি অত্যাধুনিক যুদ্ধবিমান ওই ঘাঁটিতে উড়িয়ে আনার কী প্রয়োজন পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

জে-২০ যুদ্ধবিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট। সহজে রাডারে ধরা পড়ে না। অতি শক্তিশালী রাডার হলে এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়ে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও সিকিমের অদূরে জে-২০ যুদ্ধবিমান মোতায়েন নিয়ে কিছু জানাতে রাজি হয়নি তারা।

 

একাত্তর/জো
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর