অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে কমপক্ষে ১০ হাজার ইসরাইলি সেনা হতাহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরাইলি মিডিয়া।
রোববার দেশটির সংবাদমাধ্যম ইয়েদিয়থ আহরোনথ এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় যুদ্ধে কমপক্ষে ১০ হাজার ইসরাইলি সৈন্য নিহত বা আহত হয়েছে।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন কেন্দ্রে প্রায় এক হাজার নতুন সৈন্য যোগ হচ্ছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ইসরাইলের মিডিয়াগুলো এর আগে জানিয়েছিল, ইসরাইলি সেনাবাহিনী ঘোষিত হতাহতের সংখ্যা, ইসরাইলের ও দখলকৃত অঞ্চলের হাসপাতালগুলোর সরবরাহ করা তথ্য থেকে অনেকটাই আলাদা।
