আফগানিস্তানে অতর্কিত বন্দুক হামলায় নিহত ১৪ 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ পিএম

আফগানিস্তানের মধ্যাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে বলে তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ডেকুন্ডি প্রদেশে চালানো এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি গ্রুপ। তবে এ দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি। খবর রয়টার্স’র।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ডেকুন্ডি প্রদেশের অধিকাংশ বাসিন্দা শিয়া মুসলিম। প্রদেশটিকে সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। 

গত ছয় বছরের মধ্যে দেশটিতে হওয়া অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে এটিকে বিবেচনা করছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষ। 

তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই ঘটনায় নিরীহ মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। 

হামলার ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে তাদের বিচারের মুখোমুখি আনার জন্য তালেবান কর্তৃপক্ষ আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছে বলেও জানান মুখপাত্র।

ইসলামিক স্টেট-খুরাসান মধ্যপ্রাচ্য ভিত্তিক ইসলামিক স্টেটের একটি স্থানীয় সহযোগী। আফগানিস্তানে তারা তালেবানদের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে এবং তাদের শত্রু হিসাবে দেখে। তালেবান কর্তৃপক্ষ বলছে যে তারা দলটিকে প্রায় নিশ্চিহ্ন করেছে। তবু এটি মাঝেমাঝেই আফগানিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে।

 

একাত্তর/জো
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর