ইউক্রেনীয় ড্রোন ও মিসাইল প্রতিহতের দাবি রাশিয়ার

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৩:১৪ পিএম

রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ক্রিমিয়া উপদ্বীপে একটি বড় আকারের ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

শুক্রবার ভোরে তারা জানায়, ৯টি ড্রোনকে গুলি করে নামানো হয় এবং আরও ৩৩টিকে লক্ষ্যে পৌঁছানোর আগেই ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

এছাড়াও মস্কো অঞ্চলের সীমান্তবর্তী কালুগা অঞ্চলের উপর দিয়ে ইউক্রেন থেকে উৎক্ষেপণ করা একটি মিসাইলও গুলি করে নামানো হয় বলে জানানো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ক্রিমিয়া কিয়েভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে হামলা আরও জোরালো হয়েছে।

ক্রিমিয়ান বন্দর শহর সেভাস্তোপলে মস্কোর নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, খেরসনস প্রমোনটরিতে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে। কেপটি সেভাস্তোপলের উপকণ্ঠে অবস্থিত, যা রাশিয়ার কৃষ্ণসাগর বহরের আবাসস্থল।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট করা ৪২টির মধ্যে সেই ড্রোনগুলো ছিল কিনা তা পরিষ্কার নয়।

রাজভোজায়েভ বলেছেন, সমস্ত বাহিনী এবং পরিষেবাগুলো যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে।

কিয়েভ বারবার বলেছে যে তারা ক্রিমিয়া ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। ড্রোন হামলার দু’দিন আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি সম্মেলনে বলেন, ‘উপদ্বীপটি ইউক্রেনের অন্যান্য সমস্ত অংশের মতো দখলমুক্ত করা হবে যা দুর্ভাগ্যক্রমে এখনও দখলদারের অধীনে রয়েছে।’

বৃহস্পতিবার ইউক্রেন বলেছে, তাদের বাহিনী উপদ্বীপে অবতরণ করেছে এবং দ্বিতীয় যুদ্ধকালীন স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ‘বিশেষ অভিযান’ চলাকালীন দেশের পতাকা উত্তোলন করেছে।

আরও পড়ুন: 

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বিশেষ বাহিনীর সৈন্যরা ওলেনিভকা এবং মায়াক শহরের কাছে ক্রিমিয়ার পশ্চিম উপকূলে অবতরণ করেছে, যেখানে তারা ‘যুদ্ধে নিযুক্ত’ রয়েছে।

একাত্তর/এসজে
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর