আইন করে কোরআন পোড়ানো নিষিদ্ধ করছে ডেনমার্ক

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৪:১৪ পিএম

জনসম্মুখে কোরআন পোড়ানোকে অবৈধ ঘোষণা করতে চলেছে ডেনিশ সরকার। নতুন আইনে মুসলিমদের পবিত্র এ গ্রন্থ পোড়ানোর শাস্তি হতে পারে জরিমানা বা দুই বছরের কারাদণ্ড।

মুসলিম দেশগুলোর ক্ষোভের প্রেক্ষিতে দেশটি শুক্রবার এ পরিকল্পনার কথা জানিয়েছে। খবর আল-জাজিরার।  

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেছেন, এই পদক্ষেপটি বাকি বিশ্বের জন্য একটি "গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা" বহন করবে।

দেশটির বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড বলেন, ডেনিশ আইন ধর্মীয় তাৎপর্যপূর্ণ বিষয়ে অনুপযুক্ত আচরণ নিষিদ্ধ করবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক কোরআন পোড়ানোর ঘটনা ছিলো "বিদ্বেষ" উস্কে দেয়ার লক্ষ্যে বিবেচনাহীন পদক্ষেপ।

তবে সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নিরাপত্তার বিষয়টিকে বিবেচনায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।

সম্প্রতি দেশটিতে জনসম্মুখে কোরআন পোড়ানোকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কাও তৈরি হয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরকার জানিয়েছে, কোরআন পোড়ানোর পর ডেনিশ কর্তৃপক্ষ বেশ কয়েকটি পরিকল্পিত "সন্ত্রাসী" হামলাকে ব্যাহত করেছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

নতুন আইনে কোরআনের পাশপাশি বাইবেল পোড়ানোকেও ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। তবে প্রস্তাবটি কবে ডেনিশ পার্লামেন্টে উপস্থাপন করা হবে তা এখনও অস্পষ্ট। 

আরবিএস  
গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় এবার ডেনমার্ক, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে আলোচনার পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে।
শীর্ষ মার্কিন কূটনীতিক ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে ডেনমার্কের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ডেনমার্কের আকাশসীমায় অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ায় স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) কোপেনহেগেন বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে প্রায় ১৫টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর