ওয়াগনার যোদ্ধাদের রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকারের নির্দেশ

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:২০ পিএম

সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রতিষ্ঠাতা প্রিগোজিন নিহত হওয়ার পর গ্রুপটির যোদ্ধাদের অবিলম্বে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে হলফনামায় স্বাক্ষরের নির্দেশ দিয়ে এক ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ওয়াগনার গ্রুপের হাজার হাজার সশস্ত্র যোদ্ধা এবং অন্যান্য সামরিক ঠিকাদারদের রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসতেই পুতিনের এমন নির্দেশ বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর আল জাজিরা’র।

ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত পুতিনের ওই ডিক্রিতে বলা হয়, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ যারা সেনাবাহিনীর হয়ে কাজ করছেন বা সহায়তা করছেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার প্রতি আনুগত্যের হলফনামায় স্বাক্ষর করতে হবে। ওয়াগনার যোদ্ধারা রুশ সামরিক বাহিনীর কমান্ডার এবং জ্যেষ্ঠ নেতাদের আদেশ মানতে বাধ্য বলেও ডিক্রিতে উল্লেখ করা হয়েছে।

গত বুধবার (২৩ আগস্ট) রাশিয়ায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ওই উড়োজাহাজে আরোহীদের মধ্যে প্রিগোজিনের নাম রয়েছে। বিধ্বস্ত বিমানের ১০ যাত্রীর মরদেহ উদ্ধারেরও দাবি করেছেন রুশ কর্মকর্তারা। প্রিগোজিন ওই বিমান দুর্ঘটনায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রিগোজিনসহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, পুতিনের নির্দেশেই ওই বিমানটি ভূপাতিত করা হয়েছে বলে বলছেন ধারণা করা হচ্ছে। কারণ, গত জুনে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের উৎখাতে প্রিগোজিনের নেতৃত্বে ওয়াগনার বাহিনী যে বিদ্রোহ করেছিল, তা পুতিনের জন্য হুমকি ছিল। সেসময় তাকে বিশ্বাসঘাতক হিসেবেও আখ্যা দেওয়া হয়েছিল।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর