রোমানিয়ায় এলপিজি স্টেশনে জোড়া বিস্ফোরণে ৫৮ হতাহত

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৭:৪১ পিএম

রোমানিয়ার রাজধানী বুখারেস্টের কাছে ক্রেভেডিয়া শহরে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনে দুটি বিস্ফোরণে একজন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রথম বিস্ফোরণের পর আগুন দুটি জ্বালানি ট্যাঙ্ক এবং কাছাকাছি একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এরপর কর্তৃপক্ষ ৭০০ মিটার ব্যাসার্ধের মধ্যে সবাইকে সরিয়ে নেয় এবং কাছাকাছি প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। 

জরুরি প্রতিক্রিয়া ইউনিটের দায়িত্বে থাকা উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রায়েদ আরাফাত জানিয়েছেন, এলপিজি স্টেশনে দ্বিতীয় বিস্ফোরণে ২৬ জন দমকলকর্মী আহত হয়েছেন। রোববার সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রসিকিউটর জেনারেল তদন্তের দায়িত্ব নিয়েছেন।

আহতদের বেশিরভাগই জরুরি পরিষেবার সদস্য। তাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম।

রোমানিয়ার জরুরি অবস্থা পরিদর্শক জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৫টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে ছিল।

প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকু সংকট মোকাবেলায় জড়িত রাষ্ট্রীয় সংস্থাগুলোর সাথে জরুরি বৈঠকের পর বলেন, ‘আমরা মনে করি রোগীদের মধ্যে চারজনকে অবশ্যই আজ রাতে ইতালি এবং বেলজিয়ামের হাসপাতালে স্থানান্তর করা হবে।’

এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গ্যাস স্টেশনটির পরিচালনার অনুমোদন নেই বলে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। 

প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস ঘটনাটিকে ‘ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। ‘আমি গভীরভাবে দুঃখিত যে ক্রেভেডিয়ায় বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতি হয়েছে,’ তিনি ফেসবুকে লিখেছেন।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘নিয়ম ভঙ্গ হয়েছে কিনা তা দেখার জন্য দ্রুত তদন্ত শুরু করতে হবে। আমি কর্তৃপক্ষকে আহতদের জন্য জরুরি ব্যবস্থা নিতে বলেছি যাতে এ ধরণের বিপর্যয় আর না ঘটে।’

এসজে
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোররাতে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি...
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর