হিজাবের পর ফ্রান্সের স্কুলে এবার নিষিদ্ধ হচ্ছে আবায়া

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১২:০১ পিএম

ফ্রান্সের স্কুলগুলোতে 'আবায়া' পরার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে দেশটির সরকার। ৪ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই রাষ্ট্র পরিচালিত স্কুলে এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

১৯ শতকের শুরু থেকে দেশটির সরকারি স্থাপনা ও স্কুলে ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ফ্রান্সের সরকারি স্কুলে বড় ক্রস, ইহুদিদের কিপ্পাস বা মুসলিমদের স্কার্ফ পরার অনুমতি নেই। 

টিভি চ্যানেল টিএফ১'কে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসি শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেছেন, 'আপনি যখন কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করবেন, তখন শিক্ষার্থীদের পোশাক দেখে তাদের ধর্ম শনাক্ত করতে পারবেন না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলে আর আবায়া পরা যাবে না।'  

তিনি আরও বলেন, ধর্মনিরপেক্ষতা মানে স্কুলের মাধ্যমে নিজেকে মুক্ত করার স্বাধীনতা। 

বিবিসির খবরে বলা হয়েছে, ফরাসি স্কুলগুলোতে আবায়া পরা নিয়ে টানা কয়েক মাসের বিতর্কের পরে এই পদক্ষেপ নিলো মাক্রোঁ সরকার।

এর আগে ২০০৪ সালে স্কুলে মাথার স্কার্ফ বা হিজাব এবং ২০১০ সালে জনসমক্ষে পুরো মুখের পর্দার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটি। যার ফলে মুসলিম সম্প্রদায়ের অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন।  

ডান এবং অতি-ডানপন্থি সংগঠনগুলো নিষেধাজ্ঞার বিষয়টি সমর্থন করলেও, দেশটির বামপন্থিরা বলছে, এর ফলে নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে।

ফ্রেঞ্চ কাউন্সিল অফ মুসলিম ফেইথ (সিএফসিএম) বলছে, পোশাকই একমাত্র "ধর্মীয় লক্ষণ" নয়।

আবায়া হলো একটি সাধারণ ঢোলা বোরকাজাতীয় পোশাক, যা উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপসহ মুসলিম বিশ্বের নারীদের একাংশ পরে থাকে। ইন্দোনেশীয় ও মালয়েশীয় ঐতিহ্যবাহী পোশাক 'কেবায়া' নামটি আবায়া থেকেই এসেছে। ঐতিহ্যবাহী আবায়া কালো রঙের হয় এবং মাথা, হাত ও পা ব্যতীত পুরো শরীর ঢেকে রাখে। 

আরবিএস  
যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর