রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯ এএম

ক্রিমিয়ার সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার রাশিয়া বলেছে, হামলার পর এক সেনা নিখোঁজ রয়েছেন।

তবে সর্বশেষ এ হামলার বিষয়ে কিয়েভ এখনও কোনও মন্তব্য করেনি। খবর বিবিসি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, একটি শিপইয়ার্ড থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ায় ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলার পর এক সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। প্রথমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক  সেনা নিহতের কথা বলা হলেও পরে নিখোঁজের কথা জানানো হয়।

স্থানীয় রুশপন্থি গভর্নর মিখাই রাজভোজায়েভ বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, আরেকটি হামলা হতে পারে। লোকজনকে ঘরের ভেতর থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

চলমান যুদ্ধে রুশ নৌবহরে সবচেয়ে বড় ইউক্রেনীয় আঘাতের মাত্র দশদিন পরেই এই হামলা চালানো হলো।

হামলার পর সেভাস্তোপোল শহরে বিমান হামলা সতর্ক সংকেত বেজে ওঠে। গভর্নর মিখাই রাজভোজায়েভ বলেছেন, সংকেত প্রত্যাহার করা হয়েছে। কিন্তু বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, সবার মনোযোগ আকর্ষণ করছি! আরেকটি হামলা হতে পারে। দয়া করে কেউ শহরের মূল কেন্দ্রে যাবেন না। ভবন থেকে বের হবেন না।

অপর এক পোস্টে তিনি বলেছেন, দমকল কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সব পদক্ষেপ নিচ্ছে।

গত সপ্তাহে ইউক্রেন ক্রিমিয়ায় রুশ নৌবহর ও বন্দরের অবকাঠামোতে হামলা চালিয়ে একটি সাবমেরিন এবং একটি যুদ্ধজাহাজের ক্ষতিসাধন করেছিল।

এদিকে, ক্রিমিয়ার রুশপন্থি গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, তা উল্লেখ করেননি তিনি।

২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া। এখানে এখন রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর মোতায়েন রয়েছে। মস্কোর এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। রুশ সেনাদের দখল থেকে ভূখণ্ডটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর