রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে হাঙ্গেরির সতর্কবার্তা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম

ইউক্রেনে আক্রমণের জেরে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা মিত্ররা। কিন্তু নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করছে হাঙ্গেরি। 

শুক্রবার এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার চেয়ে ইউরোপই ক্ষতির মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো। খবর সিএনএন’র।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর রুশ সংবাদমাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটার সিজ্জার্তো এ কথা বলেন। 

সিজ্জার্তো বলেন, যদি বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তাহলে দেখা যাবে রাশিয়ার চেয়ে ইউরোপেরই বেশি ক্ষতি হচ্ছে এসব নিষেধাজ্ঞায়। এ অবস্থায় মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মধ্য ইউরোপে ইউক্রেনের শস্য সরবরাহ তাদের (ইউরোপ) কৃষিকে ধ্বংস করবে। তাদের কৃষকদের অবশ্যই তাদেরকেই রক্ষা করতে হবে।

সম্প্রতি শস্য রপ্তানি নিয়ে ইউক্রেনের সঙ্গে বিবাদে জড়ায় পোল্যান্ড। এর জেরে দুই দিন আগেই ইউক্রেনকে আর অস্ত্র না দেওয়ার সিদ্ধান্তও নেয় পোল্যান্ড সরকার। এমনকি ইউক্রেনীয় প্রেসিডেন্টকে এ নিয়ে সতর্ক করেছেন পোলিশ প্রধানমন্ত্রী।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর