অলিম্পিকে হিজাব নিষিদ্ধ নয়, ফ্রান্সকে জানালো আইওসি

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১০:৫৭ এএম

আগামী বছর ফ্রান্সের প্যারিসে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন অলিম্পিকে নারী অ্যাথলেটরা হিজাব পরতে পারবেন বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী ফরাসি নারী খেলোয়াড়দের জন্য হিজাব নিষিদ্ধ করার পর শুক্রবার এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বলছে, নারীরা হিজাব বা অন্য যেকোনো ধর্মীয় পোশাক পরে খেলায় অংশ নিতে পারবেন। তাদের কোনোভাবেই বাধা দেয়া হবে না।  

এর আগে গেলো রোববার ফ্রান্স সরকার জানিয়েছিল, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী দেশ হওয়ার কারণে ফরাসি নারীদের খেলায় হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইওসির পাশাপাশি ফরাসি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

তবে আইওসি হিজাব পরার স্বাধীনতা দিলেও ফ্রান্সের ক্রীড়া ফেডারেশন হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে এখনও সরে আসেনি। এর ফলে বিপাকে পড়েছেন দেশটির নারী অ্যাথলেটরা।  

১৯ শতকের শুরু থেকে ফ্রান্সে সরকারি স্থাপনা ও স্কুলে ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ফ্রান্সের সরকারি স্কুলে বড় ক্রস, ইহুদিদের কিপ্পাস বা মুসলিমদের স্কার্ফ পরার অনুমতি নেই। কিন্তু অলিম্পিকের মতো বড় আসরে এবারই প্রথম হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফ্রান্স।

সবশেষ ২০০৪ সালে স্কুলে মাথার স্কার্ফ বা হিজাব এবং ২০১০ সালে জনসমক্ষে পুরো মুখের পর্দার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটি। যার ফলে মুসলিম সম্প্রদায়ের অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন। 

আরবিএস
যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর