৩০টি রুশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ পিএম

ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালানোর চেষ্টা করা ৩১টি রুশ ড্রোনের মধ্যে ৩০টি ভূপাতিত করার দাবি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী ও ড্রোন ধ্বংসকারী একটি ভ্রাম্যমাণ দল। 

শনিবার কিয়েভের আলাদা আলাদা ১১টি অঞ্চল থেকে এই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বিমানবাহিনী। খবর রয়টার্স’র।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, এই মাসের শুরু থেকে কিয়েভে ষষ্ঠবারের মতো বিমান হামলা করেছে রুশ বাহিনী। পপকো আরও বলেন, তিন দিনের ব্যালিস্টিক হুমকির পর আবার শাহেদ ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। বিভিন্ন দিক থেকে এলোপাথাড়ি আক্রমণ করছে তারা।

ড্রোন ধ্বংস করার সময়ের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বার্তা সংস্থাটির প্রত্যক্ষদর্শী জানিয়েছে, রুশ ড্রোন ধ্বংস করার সময় ইউক্রেনের রাজধানী কিয়েভে অনেক জোরালো বিস্ফোরণের শব্দ হয়েছে। এই হামলার ঠিক ৪৫ মিনিট পর আবার হামলা করেছিল রুশ বাহিনী।

রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতি পরিমাণের কথা উল্লেখ করতে গিয়ে পপকো বলেন, কিয়েভের বিভিন্ন স্থানে রুশ ড্রোন হামলায় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, ইউক্রেনের মধ্যাঞ্চল, উত্তর ও দক্ষিণের আলাদা আলাদা ১১টি স্থানকে লক্ষ্য করে ইরানের তৈরি শাহেদ ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। তিনদিক থেকে আক্রমণ করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, যুদ্ধবিমান, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট ও ড্রোন শিকারিদের একটি ভ্রাম্যমাণ দল রুশ ড্রোন হামলা প্রতিহত করেছে।

কিয়েভ শহরের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, রুশ ড্রোনগুলো কিয়েভের আকাশে উড়ে আসার সঙ্গে সঙ্গে ইউক্রেনের বিমান বিধ্বংসী ইউনিটগুলো সেগুলো প্রতিহত করার  কাজ শুরু করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ড্রোন হামলা ক্রমশ বেড়েই চলেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, শীতকালে দেশের শক্তি ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা করছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে হামলা করার কথা অস্বীকার করেছে মস্কো।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর