রুশ বিমান হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম

রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্রতা বৃদ্ধি ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। পশ্চিমা অস্ত্র পাওয়া না গেলে দেশটি আকাশ প্রতিরক্ষা ঝুঁকির মুখে পড়বে বলে জানিয়েছেন ইউক্রেনের বিমানবাহিনীর এক কর্মকর্তা।

মঙ্গলবার ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইনহাত বলেছেন, রাশিয়ার অবিরাম বিমান হামলা মোকাবিলায় তাদের অনেক বেশি পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজে লাগাতে হচ্ছে। ফলে এগুলোর সরবরাহ প্রয়োজন। কারণ রাশিয়া বিমান হামলার তীব্রতা বাড়িয়ে চলেছে। খবর এপি’র।

দেড় হাজার কিলোমিটার রণক্ষেত্রে দুই দেশের সেনারা মোটামুটি অচলাবস্থায় রয়েছে। কিন্তু সম্প্রতি রাশিয়া বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রণক্ষেত্র থেকে দূরের অবস্থানে হামলা জোরদার করেছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় আকাশ ব্যবস্থাকে দুর্বল করতে ও দুর্বলতা খুঁজতে এমন হামলা চালাচ্ছে মস্কো।

কিয়েভের কর্মকর্তাদের মতে, ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অন্তত পাঁচ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া।

চলতি সপ্তাহের সর্বশেষ হামলায় রাশিয়া বিভিন্ন ধরনের ৫১টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের দাবি, তারা এগুলোর মধ্যে ১৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সাম্প্রতিক অতীতের তুলনায় এই সংখ্যা কম। এর আগে, প্রায়  ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষমতা দেখিয়েছিল ইউক্রেন।

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন নিজেদের সোভিয়েত আমলের এবং পশ্চিমাদের সরবরাহ করা আধুনিক অস্ত্র ব্যবহার করছে। দেশটি নিজেদের অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়াতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনীয় অস্ত্র উৎপাদন কারখানাগুলোই এখন রাশিয়ার প্রধান লক্ষ্যবস্তু।

বেসামরিক এলাকা ও সেনাদের অবস্থান সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ঘাটতি রয়েছে বলে সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর