ইউক্রেনের সেনাপ্রধান হতে অস্বীকৃতি সিরস্কির

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৪ পিএম

ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কিকে সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনিকে সরে যেতে বলেছিলেন। কিন্তু জালুঝনি তা প্রত্যাখ্যান করেছেন। এর মধ্যেই এ ঘটনা ঘটলো। ইউক্রেনীয় এক সূত্রের বরাতে বুধবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জালুঝনি দায়িত্ব ছাড়লে তা ইউক্রেনীয় সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের ইঙ্গিত হবে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে একাধিক ফ্রন্টে লড়ছে দেশটি। গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের মধ্যকার বিরোধের কথা প্রকাশ্যে আসলো।

বিষয়টির সংবেদনশীলতার কারণে পরিচয় প্রকাশ না করার শর্তে ইউক্রেনীয় সূত্রটি কীভাবে বা কখন সিরস্কিকে সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় ও জেনারেল স্টাফ তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

রুশ আক্রমণের পর কিয়েভকে সফলভাবে রক্ষার জন্য জালুঝনিকে ইউক্রেনীয়রা বীর হিসেবে বিবেচনা করে। ইউক্রেনীয় সংবাদমাধ্যম তাকে স্থলাভিষিক্ত করার ক্ষেত্রে সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ ও সিরস্কির কথা তুলে ধরছে।

জালুঝনির নেতৃত্বে রাশিয়ার প্রাথমিক আক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছিল ইউক্রেনীয় সেনাবাহিনী। যদিও অনেকে আশঙ্কা করছিলেন, মাত্র তিনদিনের মধ্যেই কিয়েভের পতন ঘটতে পারে। এছাড়া ২০২২ সালের শেষ দিকে রাশিয়ার দখলকৃত বিশাল ভূখণ্ড পুনরুদ্ধারে সক্ষম হয় তার সেনারা।

কিয়েভের প্রতিরক্ষা ও খারকিভে ইউক্রেনীয় সেনাদের দ্রুত অগ্রগতি এসেছে সিরস্কির তত্ত্বাবধানে। কিন্তু ২০২৩ সালে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ মোটা দাগে ব্যর্থ হয়েছে।

কিয়েভের পশ্চিমা মিত্ররা জালুঝনিকে দায়িত্ব থেকে অপসারণে কেমন প্রতিক্রিয়া জানাবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট না। ইউক্রেনের জনসাধারণের মধ্যে সেনাপ্রধানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৩০০ চালকের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর