রুশ-নিয়ন্ত্রিত শহরে ইউক্রেনের হামলায় নিহত ২৮

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭ এএম

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ-নিয়ন্ত্রিত লিসিচানস্ক শহরের একটি বেকারিতে ইউক্রেনীয় বাহিনীর হামলার ঘটনায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। হামলার শিকার ওই ভবনটিতে একটি রেস্টুরেন্টও রয়েছে। 

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে হামলার ঘটনায় নারী, শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। খবর বিবিসি’র।

ওই শহরে ইউক্রেনের এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন রুশ কর্মকর্তারা। ক্রেমলিন বলছে, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়ে এসব হামলা চালাচ্ছে ইউক্রেন। তবে এই হামলার বিষয়ে কিয়েভের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সোমবার রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক পিপলস রিপাবলিক (এলএনআর) প্রধান বলেন, হামলায় জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী অ্যালেক্সি পোটেলেশচেঙ্কো নিহত হয়েছেন। তিনি রেস্টুরেন্টটিতে জন্মদিন উদযাপন করছিলেন। সে সময় সেখানে হামলা চালানো হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ইচ্ছাকৃতভাবেই ওই বেকারিতে হামলা চালিয়েছে। তারা আগে থেকেই জানতো যে, স্থানীয়রা ঐতিহ্যগতভাবেই বিভিন্ন পণ্য এবং জিনিসপত্রের জন্য প্রতি শনিবার সেখানে জড়ো হয়। অনেক বয়স্ক লোক এবং শিশুরাও তাদের পরিবারের সঙ্গে সেখানে আসে।

২০২২ সালের জুলাই মাসে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।

এর আগে, ইউক্রেনের মধ্যাঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎ অবকাঠামো। এতে ইউক্রেনের হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

 

একাত্তর/জো
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর