ইউক্রেনে পশ্চিমা সেনা এলে পারমাণবিক যুদ্ধ: পুতিন

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম

পশ্চিমা সেনারা ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নিলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় রাশিয়ার যেসব অস্ত্র রয়েছে তা পাশ্চাত্যের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে হুমকিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মস্কোয় ফেডারেল অ্যাসেম্বলির উদ্দেশে দেয়া ভাষণে ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন। খবর রয়টার্স’র।

ইউক্রেনকে কেন্দ্র করে ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকির ব্যাপারে আগেও কথা বলেছেন পুতিন। তবে এবারই প্রথমবারের মতো তিনি পরিষ্কার ভাষায় পশ্চিমা দেশগুলোকে পারমাণবিক যুদ্ধের ব্যাপারে হুঁশিয়ার করলেন।

রয়টার্সের খবরে বলা হয়, ১৯৬২ সালে কিউবায় মিসাইল সংকটের পর থেকে মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। কিউবায় পারমাণবিক অস্ত্র মোতায়েনকে কেন্দ্র করে তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।

বৃহস্পতিবার রাশিয়ার পার্লামেন্ট সদস্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেন যুদ্ধকে রাশিয়ার অভ্যন্তরীণ সমস্যা বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই যুদ্ধে হস্তক্ষেপ কতটা ঝুঁকিপূর্ণ, সেটা পশ্চিমা নেতারা উপলব্ধি করতে পারছেন না।

এর আগে, গত সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনে ন্যাটো জোটের সেনা পাঠানোর প্রসঙ্গে কথা বলেছিলেন। তিনি বলেন, ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশের সেনাদের ইউক্রেনে পাঠানো যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেনসহ অন্যান্য ন্যাটো সদস্য দেশ সঙ্গে সঙ্গে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

পুতিন হুঁশিয়ার করে বলেন, আমাদেরও এমন অস্ত্র রয়েছে যেগুলো পশ্চিমা দেশগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তাদেরকে অবশ্যই এটা উপলব্ধি করতে হবে। তারা পারমাণবিক যুদ্ধের হুমকি তৈরি করছে, যে যুদ্ধ মানব সভ্যতার অন্ত ঘটাতে পারে। তারা এটা বুঝতে পারছে না?

আগামী ১৫-১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রায় নিশ্চিতভাবেই পুতিন আগামী ছয় বছরের জন্য পুনর্নির্বাচিত হতে চলেছেন। নির্বাচনের আগে পুতিন তার ভাষণে রাশিয়ার পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণ কার্যক্রমের প্রশংসা করেন।

তিনি বলেন, রাশিয়া যেকোনো সময় কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য তৈরি আছে। নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা ও মোতায়েন থাকার কথাও নিশ্চিত করেছেন পুতিন।

অতীতে নেপোলিয়ন বোনাপার্ট ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর ব্যর্থ আক্রমণের কথা উল্লেখ করে পুতিন বলেন, কিন্তু এবার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ।

 

একাত্তর/জো
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত ছয় মাসে পদার্পণ করার মুখে দুই পক্ষের তীব্র হুমকি-পাল্টা হুমকিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। রণক্ষেত্রে সরাসরি গোলাগুলি সাময়িক...
ইসরাইলের সাথে যৌথভাবে শুরু করা ইরান সংঘাতের ছয় মাস পার হতে চললেও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন ও কঠোর অবস্থান গ্রহণ করেছেন। সম্প্রতি এক সোশাল মিডিয়া...
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের লক্ষ্য নিয়ে হোয়াইট হাউসের উচ্চপর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক চলছে বলে এক বিস্ফোরক দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেসউইম্যান মার্জোরি টেলর গ্রিন। রোববার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর