ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে পশ্চিমাদের পিছুটান

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম

জমে উঠেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে পশ্চিমাদের রাজনীতি। পুতিনের চতুর কৌশলে যখন যুদ্ধের ময়দানে ইউক্রেন প্রায় কোণঠাসা, ঠিক তখনই জমে উঠেলো এই খেলা। পশ্চিমারা চাইছে, এই যুদ্ধকে আরও টেনে নিয়ে যেতে। এজন্য রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনা পাঠানোর ভাবতে শুরু করে পশ্চিমারা। বিষয়টি শুরুতে চেপে রাখতে চাইলেও সেটি প্রকাশ্যে এনে বিপত্তি ঘটালো স্লোভাকিয়া।

গত সোমবার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানান, বেশ কয়েকটি ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে ইউক্রেনে সেনা পাঠানোর কথা বিবেচনা করছে। তবে তিনি জানিয়ে দেন, তার দেশ ন্যাটোভুক্ত হলেও ইউক্রেনে সেনা পাঠাবে না। দীর্ঘদিন ধরেই ইউক্রেনে সামরিক সরবরাহ পাঠানোর বিরোধিতা করছেন ফিকো । তার এমন অবস্থান রাশিয়ার স্বার্থের পক্ষে যায় বলেও সমালোচনা আছে।

ফিকোর এমন বেফঁস মন্তব্যের রেশ কাটতে না কাটতেই, প্যারিসে ইউক্রেন সংক্রান্ত ইউরোপীয় সম্মেলনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলে বসলেন, রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেনের জয় নিশ্চিত করতে তার দেশ সব কিছুই করবে। এমনকি প্রয়োজনে সেনা পাঠানোর কথাও জানান তিনি। মাক্রোঁ এমন কথার পরই শুরু হয়ে যায় তোলপাড়। কঠোর প্রতিক্রিয়া জানান ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনে সেনা পাঠালে ইউরোপের সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। ইউরোপ ও যুক্তরাষ্ট্র যেন ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্মূল্যায়ন করে। পশ্চিমারা যেন নিজেদেরকে প্রশ্ন করে, ইউক্রেনের প্রতি সমর্থন তাদের জনগণের স্বার্থ রক্ষা করে কিনা। মস্কোর এমন হুশিয়ারীর পরপরই দৃশ্যপট পাল্টে যায়, সাধুর বেশে হাজির হয় আমেরিকা।

তলে তলে মিত্রদের উসকে দিলেও যুক্তরাষ্ট্র জানায়, ইউক্রেনের তারা সেনা পাঠাবে না। আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের নারী মুখপাত্র এড্রিন ওয়াটসন এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন ইউক্রেনে যুদ্ধের জন্যে যুক্তরাষ্ট্র কোন সৈন্য পাঠাবে না। ফ্রান্স বা ন্যাটোভুক্ত কোন দেশ যদি এমন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি হবে সংশ্লিষ্ট দেশের ‘সার্বভৌম সিদ্ধান্ত’। যুক্তরাষ্ট্র এরমধ্যে নেই।

ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের পর, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, পোল্যান্ড ও চেক রিপাবলিকের নেতারা তিন বছরে গড়ানো ইউক্রেন যুদ্ধে নিজেদের কোনো সেনা পাঠানোর আভাস নাকচ করে দেন। একই ধরনের কথা জানিয়ে বিবৃতি দেয় ন্যাটোও। বলেছে, ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও এর প্রধান ইউরোপীয় মিত্রদেশগুলো।

পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাফল্য অর্জন এবং ইউক্রেনে গোলাবারুদ ও সৈন্যশক্তি কমে আসার মধ্যে পশ্চিমারা কিয়েভের প্রতি তাদের সমর্থন চাঙ্গা করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ, ইউক্রেনকে অস্ত্র দিয়ে প্রকারান্তরে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যে অলিখিত যুদ্ধ ঘোষণা করেছিলেন, তাতে আপাতত হেরে গেছে তারা।

 

এআর
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর