ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৪:৫১ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আটজন আহত হয়েছেন। এ ঘটনায় আবাসিক ভবন ও শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে করা রাশিয়ার প্রথম বড় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ক্লিটসকো বলেছিলেন, রাশিয়ার এই আক্রমণ প্রতিহত করছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো। শহরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে বলে জানান তিনি।

ক্লিটসকো জানান, ‘শত্রুর আক্রমণে ইতোমধ্যেই আটজন আহত হয়েছেন। ভূপাতিত করা রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কিয়েভের বেশ কয়েকটি আবাসিক ভবন, শিল্প স্থাপনা এবং একটি কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।

তিনি জানান, এ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়েই সেখানে ছুটে গেছেন জরুরী পরিষেবার কর্মীরা। বেশ কয়েকটি স্থানের আগুন নেভানো হয়েছে।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর