মস্কো হামলায় অভিযুক্ত চার, বিচার শুরু ২২ মে

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৪:১২ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোয় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ঘটনায় সন্ত্রাসবাদে চারজনকে অভিযুক্ত করে আগামী ২২মে তাদের বিচার শুরু আদেশ দিয়েছে রাশিয়ার আদালত। 

অভিযুক্ত চারজনই ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিজেদের দায় স্বীকার করেছে। রিমান্ড থেকে অসুস্থ অবস্থায় এদিন তাদেরকে আদালতে তোলা হয়। 

শুক্রবার রাতে মস্কোর ক্রোকাস সিটি হলে হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। 

সিটি হলে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস। তারা হামলার একটি ভিডিও প্রচার করেছে। 

রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত চার আইএস সদস্য হলো- ডালেরজন মিরজোয়েভ, তিনি তাজিকিস্তান থেকে রাশিয়াতে আসা একজন অবৈধ অভিবাসী। ৩২ বছরের মিরজোয়েভ রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় আসলেও সেটির মেয়াদ শেষ হয়ে গেছে।

দ্বিতীয় জন হলেন, ২৮ বছরের সাইদাকরম রাচাবালিজোদা। তিনি মস্কোতে বসবাস করলেও জন্ম তাজিকিস্তানে। তৃতীয় জন ২৪ বছরের শামসিদ্দিন ফরিদুনি। তার জন্ম তাজিকিস্তানে, পেশায় কারখানা কর্মী। আর চতুর্থজন হলেন মুহম্মদসবির ফয়জভ, পেশায় একজন হেয়ারড্রেসার, তাজিকিস্তানের নাগরিক। 

ক্রোকাস সিটি হল সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের সবার বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী আইনে অভিযুক্ত করা হয়েছে। এই আইনে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

বিবিসির একটি ভিডিওতে দেখা গেছে, তিনজনকে চোখ বেঁধে মস্কোর বাসমানি জেলা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকজন হুইলচেয়ারে বসা ছিলেন। সবাইকে আহত অবস্থায় দেখা গেছে। 

জিজ্ঞাসাবাদের সময় মারধরের কারণে মিরজোয়েভ ও রাচাবালিজোদার চোখের নিচে কালশিটে পড়ে গেছে। আরেক জঙ্গি রাচাবালিজোদার কানে ছিলো ব্যান্ডেজ। 

রয়টার্স জানিয়েছে, ফারিদুনির মুখ মারাত্মকভাবে ফুলে গেছে। আর ফায়জভকে অজ্ঞান অবস্থায় হুইলচেয়ারে করে আদালতে আনা হয়েছিলো এবং তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, হামলার প্রায় ১৪ ঘণ্টা পর ব্রায়ানস্ক অঞ্চলে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত চার জঙ্গিই রাশিয়ার নাগরিক এবং তারা হামলার সব দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। 

আগামী ২২ মে অভিযুক্তদের বিচার শুরু হবে এবং বিচার চলাকালীন চারজনই বন্দী থাকবে বলে আদালতের বিবৃতিতে জানানো হয়েছে। 

আরআর/আরবি 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর