যুদ্ধক্ষেত্রে পরাজয়ের আশঙ্কা প্রকাশ জেলেনস্কির

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৩:৫২ পিএম

রাশিয়ার সাথে চলমান যুদ্ধে মার্কিন সামরিক সহায়তার অভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধক্ষেত্রে পরাজয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। মার্কিন কংগ্রেস সহায়তা প্যাকেজ অনুমোদন না করলে রাশিয়া ইউক্রেনের আরও ভূমি দখল করতে পারে বলে জানিয়েছেন তিনি।

যুদ্ধক্ষেত্রে গোলাবারুদ ও অস্ত্রের অভাবে পরাজয়ের শঙ্কা জানিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি রোববার বলেন, মার্কিন কংগ্রেসে সামরিক সহায়তার প্যাকেজ আটকে থাকায় রাশিয়ার পক্ষে আরও ভূমি দখল সহজ হয়ে উঠছে বলে। খবর ডয়েচে ভেলে’র। 

এক ভিডিও বার্তায় জেলেনস্কি নির্দিষ্টভাবে মার্কিন কংগ্রেসের কাছে তার বার্তা পৌঁছে দেবার আর্জি জানান। তার মতে, প্রতিশ্রুত মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের পক্ষে টিকে থাকা সহজ হবে না।

গত দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার হামলা সত্ত্বেও ইউক্রেন প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। দেশের প্রায় এক পঞ্চমাংশ দখল করতে সক্ষম হলেও রাশিয়া সম্প্রতি নতুন করে বেশি ভূমি দখল করতে পারেনি। কিন্তু এবার নিয়ন্ত্রণ রেখার কাছে চারসিভ ইয়ার নামের এলাকা রাশিয়ার হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা বাড়ছে।

ইউক্রেনের সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ক্রামাতর্স্ক শহরের ৩০ কিলোমিটারের কম দূরে অবস্থিত ওই এলাকা হাতছাড়া হলে ইউক্রেন কঠিন পরিস্থিতির মুখে পড়বে বলে ধরে নেওয়া হচ্ছে। রাশিয়া ওই এলাকার ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে বলে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে।

চারসিভ ইয়ারের বাইরে দুইটি ছোট শহরের উপর সরাসরি হামলা চলছে। উত্তর-পূর্বে খারকিভ শহরের ওপরেও রাশিয়ার হামলা বাড়ছে। আকাশপথে হামলা প্রতিরোধ করার জন্য যথেষ্ট এয়ার ডিফেন্স সরঞ্জামের অভাবের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন।

এদিকে, রুশ ভূখণ্ডের ওপর ইউক্রেনের ড্রোন হামলা বেড়ে গেছে। রাশিয়া অবশ্য বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলে ১৫টি ড্রোন হামলা বানচাল করেছে বলে দাবি করেছে। বিচ্ছিন্ন হামলার মাধ্যমে ইউক্রেন কিছু সাফল্য পেলেও সার্বিকভাবে রাশিয়ার হামলার মাত্রা কমাতে সক্ষম হচ্ছে না।

ইস্টারের বিরতির পর চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসের অধিবেশন আবার শুরু হচ্ছে। সিনেটের অনুমোদন সত্ত্বেও নিম্নকক্ষে এখনও ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ানের জন্য সামরিক প্যাকেজ এখনও পেশ করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভ্যন্তরীণ রাজনীতির জটিলতার কারণে রিপাবলিকান দলের একাংশ ইউক্রেনের জন্য সহায়তা প্যাকেজের তুমুল বিরোধিতা করছে। তবে দলের বাকি অংশ এমন প্রস্তাবের পক্ষে সমর্থন করতে পারে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্পিকার মাইক জনসন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর