চাসিভ ইয়ার দখলে নিতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১২:৪৯ পিএম

রাশিয়ার সেনারা ৯ মে’র মধ্যে চাসিভ ইয়ার শহর দখলের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি। রাশিয়ার আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকা পূর্বাঞ্চলে এই শহরটি দখলের মাধ্যমে উঁচুভূমির নিয়ন্ত্রণ নিতে পারবে রুশ বাহিনী।

রোববার ইউক্রেনীয় সেনাপ্রধান সিরস্কি টেলিগ্রামে এক বার্তায় এমন মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বাখমুতের পশ্চিমে বিধ্বস্ত এই শহরটি দখল করে মস্কো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের বার্ষিকী উদযাপন করতে চায়। পশ্চিমা সামরিক সহযোগিতার প্রবাহে স্থবিরতার মধ্যে রণক্ষেত্রে রাশিয়া অগ্রগতি অর্জন করছে।

পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রের পরিস্থিতির অবনতি হয়েছে বলে সতর্ক করে ইউক্রেনীয় সেনাপ্রধান বলেন, বাখমুতের পশ্চিমে চাসিভ ইয়ার ইয়ার দখলের চেষ্টা করছে রাশিয়া। এরপর তারা ক্রামাটর্স্ক শহরের দিকে এগিয়ে যেতে চায়।

দোনেৎস্ক অঞ্চলের চাসিভ ইয়ার শহরটি বাখমুত থেকে ৫-১০ কিলোমিটার দূরে অবস্থিত। বিধ্বস্ত বাখমুত গত বছর মে মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পর দখল করেছিল রুশ সেনারা।

টেলিগ্রাম বার্তায় সিরস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা চাসিভ ইয়ারে আপাতত প্রতিরোধ করে যাচ্ছে। গোলাবারুদ, ড্রোন ও ইলেক্ট্রনিক যুদ্ধাস্ত্র নিয়ে শক্তি বাড়ানো হয়েছে।

বিস্তারিত না জানিয়ে তিনি বলেছেন, হুমকি রয়েছে। ৯ মে’র মধ্যে চাসিভ ইয়ার দখলের জন্য সেনাদের লক্ষ্য দিয়েছে রাশিয়া।

ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ ফেসবুকে লিখেছেন, রোববার তিনি পূর্বাঞ্চলীয় রণক্ষত্রে পরিদর্শন করেছেন। সেখানকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। বাখমুতের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে রাশিয়া।

তিনি আরও লিখেছেন, শত্রুদের সেনা সংখ্যা বেশি থাকলেও আমরা কার্যকরভাবে তাদের পরিকল্পনা নস্যাৎ করছি। আমাদের সেনাদের সাহস, প্রশিক্ষণ ও পেশাদারিত্বে তা সম্ভব হচ্ছে।

আগামী ৯ মে মস্কোর রেড স্কয়ারে বড় আকারের সামরিক প্যারেডের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয় উদযাপন করবে রাশিয়া। এতে উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর