অবশেষে ইউক্রেনকে ৬১ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০২:৪০ পিএম

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে শেষ পর্যন্ত ৬১ বিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদ একটি বিল অনুমোদন করেছে।

খুব শীঘ্রই এই অনুমোদিত প্যাকেজের অধীনে ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাতে শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সাহায্যের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘গণতন্ত্র এবং স্বাধীনতা সবসময়ই একটি বৈশ্বিক গুরুত্বের বিষয়। আর যতদিন মার্কিন যুক্তরাষ্ট্র একে রক্ষার জন্য সাহায্য করবে ততদিন এটি ব্যর্থ হবে না।’

এই সাহায্য যুদ্ধকে আরও বিস্তৃত করবে এবং সেই সঙ্গে হাজারো মানুষের জীবন রক্ষা করবে বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে প্রতিক্রিয়া প্রকাশ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘সাহায্যের নামে এমন মার্কিন প্যাকেজ যুক্তরাষ্ট্রকে আরও ধনী করবে, ইউক্রেনকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং সেই সঙ্গে ইউক্রেনের আরও অনেক বেশি নাগরিকের মৃত্যুর কারণ হবে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক সেনা অভিযান শুরু করেন। এ যুদ্ধে এ পর্যন্ত দুই পক্ষের হাজারো সৈন্য ও বিপুল সংখ্যক বেসামরিক হতাহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে যেতেও বাধ্য হয়েছেন।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর