রুশ ডাটাবেজে ওয়ান্টেড তালিকায় জেলেনস্কি

আপডেট : ০৫ মে ২০২৪, ১২:৪১ এএম

রাশিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়েছে এবং একই সঙ্গে তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে।

শনিবার রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডাটাবেজের তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাস। খবর রয়টার্স’র।

তবেঁ, তাসের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি বলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকে বেশ কয়েকজন ইউক্রেনীয় ও ইউরোপীয় রাজনীতিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া।

এর আগে, ফেব্রুয়ারিতে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস, লিথুয়ানিয়ার সংস্কৃতিমন্ত্রী ও লাটভিয়ার আগের সরকারের কয়েকজন পার্লামেন্ট সদস্যকে ওয়ান্টেড তালিকায় রেখেছিলো রাশিয়া। সোভিয়েত আমলের একটি ভাস্কর্য ধ্বংসের অভিযোগে তাদের এই তালিকায় রাখা হয়।

গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মস্কো। এই প্রসিকিউটর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছিলেন।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর