ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার

আপডেট : ১৩ মে ২০২৪, ১২:৪৭ পিএম

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ায় জলবায়ু ও পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে সুইডিশ পুলিশ। শনিবার সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে ইউরোভিশন ফাইনালের ভেন্যুর কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেটা থুনবার্গ ইউরোভিশন প্রতিযোগিতায় ইসরাইলি প্রতিযোগীর অংশগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সুইডিশ পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সাদা-কালো রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কিফায়্যা পরিহিত গ্রেটাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

ইউক্রেনে হামলার জেরে রাশিয়া ইউরোভিশন প্রতিযোগিতায় নিষিদ্ধ হয়েছিল। কিন্তু গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরাইলের একজন প্রতিযোগীকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন মালমো শহরে ওই বিক্ষোভে অংশ নিয়েছিল বলে জানা গেছে।

বেশ কয়েকজন বিক্ষোভকারী হঠাৎ ইউরোভিশন ফাইনালের ভেন্যুর বাইরে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং জোর করে সরিয়ে দেয়।

চলতি সপ্তাহের শুরুতে ইউরোভিশনের সেমিফাইনালের আগে প্রতিযোগিতায় ইসরাইলি প্রতিযোগীর অংশগ্রহণের বিরুদ্ধে মালমো শহরে ১০ হাজারের বেশি লোক ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করে।

 

একাত্তর/জো
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
ইরান যুদ্ধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদে শনিবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে ‘নো কিংস’ (রাজতন্ত্র নয়) র‍্যালিতে যোগ দিয়েছেন বিশাল জনস্রোত। এই বিক্ষোভের মূল...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর