অর্থনীতিবিদকে প্রতিরক্ষামন্ত্রী বানালেন পুতিন

আপডেট : ১৩ মে ২০২৪, ০৪:৫৩ পিএম

প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ নিয়ে আবারও চমক দেখালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পঞ্চম মেয়াদের শুরুতেই সিভিল ইঞ্জিনিয়ার শোইগুকে সরিয়ে এবার বেসামরিক অর্থনীতিবিদ বেলুসভকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন পুতিন।

ইউক্রেন যুদ্ধে বিশেষ ভূমিকা পালনকারী সের্গেই শোইগুর (৬৮) বদলে নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ও অর্থনীতি বিশেষজ্ঞ আন্দ্রেই বেলুসভকে (৬৫)। খবর রয়টার্স’র।

পুতিন যুক্তি দিয়েছেন, প্রতিরক্ষা বাজেটের সদ্ব্যবহার ও ইউক্রেন যুদ্ধ জেতার জন্য উদ্ভাবনী মানসিকতার একজন অর্থনীতিবিদের প্রয়োজন।

রুশ পার্লামেন্টের নীতি অনুযায়ী, সরকারের মেয়াদ শেষে মন্ত্রীসভার সব সদস্য পদত্যাগ করেন। 

২০১২ সাল থেকে প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন শোইগু। তিনি পুতিনের ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র হিসেবে পরিচিত। নতুন দায়িত্ব হিসেবে তিনি রাশিয়ার ক্ষমতাবান নিরাপত্তা কাউন্সিলের সচিবের দায়িত্ব পালন করবেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন ও পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী বেলুসভ। ছবি: সংগৃহীত।

ক্রেমলিন জানিয়েছে, বর্তমান সচিব নিকোলাই পাত্রুসেভের স্থলাভিষিক্ত হবেন তিনি। পাশাপাশি, শোইগু সামরিক-শিল্প কমপ্লেক্সেরও দায়িত্ব পালন করবেন।

পাত্রুসেভকেও নতুন দায়িত্ব দেওয়া হবে। তবে তার নতুন পদ ও দায়িত্ব সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

২০২২ এর ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরুর পর এটাই পুতিনের মন্ত্রীসভায় সবচেয়ে বড় পরিবর্তন। এই উদ্যোগ দেশটির পার্লামেন্টের অনুমোদনের পর বাস্তবায়িত হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া এখন ৮০’র দশকের সোভিয়েত ইউনিয়নের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সামরিক খাতের ব্যয়ের সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় প্রয়োজন। এ কারণেই পুতিন চেয়েছেন একজন বেসামরিক অর্থনীতিবিদ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করুক।

সাবেক অর্থমন্ত্রী বেলুসভ পুতিনের ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম। পুতিনের মতো তিনিও বিশ্বাস করেন রাশিয়াকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা প্রয়োজন। তিনি পুতিনের শীর্ষ আমলাদের সঙ্গে কাজ করেছেন এবং নতুন চিন্তাধারা ও উদ্ভাবনী মানসিকতা নিয়ে বিশেষ আগ্রহী। এছাড়াও রুশ ড্রোন প্রকল্পে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর