দুই যুগ পর জার্মানি সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট

আপডেট : ২৬ মে ২০২৪, ০৯:৫৩ পিএম

তিনদিনের রাষ্ট্রীয় সফরে জার্মানি গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এটি প্রায় দুই যুগ পর কোনো ফরাসি প্রেসিডেন্টের জার্মানি সফর। রোববার সস্ত্রীক বার্লিন পৌঁছান ম্যাক্রোঁ।

ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় নির্বাচনের আগে দ্বিপাক্ষিক মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতেই ম্যাক্রোঁর এ সফর। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।

বার্লিনে স্ত্রী ব্রিজিতকে সঙ্গে নিয়েই তিনি নগরীর মেয়র কাই ওয়েগনারের সাথে সাক্ষাৎ করেন। এরপর তিনি জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ারের সঙ্গে বৈঠক করবেন।

সোমবার তিনি ড্রেসডেনের দিকে যাবেন। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিমা মিত্রদের দ্বারা ধ্বংস হয়ে যাওয়া ফ্রয়েনকির্চের সামনে তিনি বক্তৃতা দেবেন। মঙ্গলবার যাবেন মুয়েনস্টারে।

তবে তার সফরের গুরুত্বপূর্ণ বিষয়টি ঘটবে মঙ্গলবার। বার্লিনের বাইরে মেসেবার্গে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন তিনি। ইইউ পার্লামেন্ট নির্বাচন আগামী ৬ থেকে ৯ জুন। বৈঠকে নির্বাচনে আগামী পাঁচ বছরের জন্য ইইউ এজেন্ডায় সাধারণ ভিত্তি খুঁজে বের করার চেষ্টা করবে দুই দেশ।

ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের নেতৃত্বের ধরন একেবারেই আলাদা। তারা ২০২১ সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রতিরক্ষা থেকে শুরু করে পারমাণবিক শক্তি ইস্যুতেও প্রকাশ্যেই দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। তবে তারা ইইউ’র আর্থিক সংস্কার থেকে ক্ষমতায় পরিবর্তন আনাসহ বিভিন্ন বিষয়ে সমঝোতায়ও পৌঁছাতে পেরেছে। 

ইউরেশিয়া গ্রুপ থিংক ট্যাংকের ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক মুজতবা রহমান বলেছেন, সফরটি সর্বোচ্চ রাজনৈতিক স্তরে প্রমাণ করার একটি প্রচেষ্টা যে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হয়েছে। কিন্তু ইইউতে যে প্রধান প্রশ্নগুলি এখনও উঁকি দিচ্ছে তার মৌলিক ফাঁক এখনও রয়েছে। সেসব নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ ফ্রান্স প্রতিরক্ষা বিষয়ে আরও স্বনির্ভর ইউরোপের জন্য চাপ দিয়েছে। আর জার্মানি এখনও মার্কিন সামরিক সহায়তার অন্তর্ভুক্ত থাকার পক্ষে।

 

একাত্তর/জো
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের প্রাদেশিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)-র অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ে চরম উদ্বেগ জানিয়েছেন ফরাসি সরকারের শীর্ষ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর