আফ্রিকায় রুশ শস্য পাঠাতে চায় তুরস্ক: এরদোগান

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৭:১৫ পিএম

খাদ্য সঙ্কট ও খাদ্যপণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে তুরস্ক রাশিয়ার শস্য আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অংশে পাঠাতে চায় বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে পশ্চিমাদের অবরোধের মুখে পড়েছে রাশিয়া। আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশ রুশ শস্যের ওপর নির্ভর করে থাকে। কিন্তু অবাধ যোগাযোগ থমকে যাওয়ায় শস্য আমদানিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ছোট অর্থনীতির দেশগুলো।

এজন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি নতুন প্রস্তাবও দিয়েছেন তিনি।  শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হারিয়েত ডেইলি নিউজ।

খাজাখস্তানের আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এরদোগান।  

পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা খুব ভালো সূচনা করেছি। বিশেষ করে কৃষ্ণসাগর করিডর দিয়ে শস্য সরবরাহে। আপনি জানেন, আমরা এই করিডর দিয়ে ৩০ মিলিয়ন টন শস্য পরিবহণ করেছি’।

‘আমি পুতিনকে ইউরোপকে গন্তব্য হিসাবে বিবেচনা না করে, তুরস্ক হয়ে একটি করিডরের মাধ্যমে আফ্রিকায় শস্য পরিবহণ করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সংবেদনশীলভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য দেশে শস্য সরবরাহের জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করার বিষয়ে তার মতামত জানতে চেয়েছি।’ 

২০২২ সালের জুলাইয়ে কৃষ্ণসাগরে ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ নামে একটি নিরাপদ সামুদ্রিক মানবিক করিডরের চুক্তি করে জাতিসংঘ, তুরস্ক ও রাশিয়া। উদ্যোগটি বাস্তবায়নের ফলে তিনটি ইউক্রেনীয় বন্দর থেকে শস্য এবং অন্যান্য খাদ্যসামগ্রী ভর্তি এক হাজারেরও বেশি জাহাজ ইউক্রেন ছেড়ে যায়। 

কিন্তু গত বছরের ১৭ জুলাই এই চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। এর ফলে খাদ্যসংকটে পড়েছে আফ্রিকার বহু দেশ।

 

একাত্তর/জো
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর