ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অর্ধেক করবে জার্মানি

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:০০ পিএম

আগামী বছর ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমিয়ে অর্ধেক করে দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরলে কিয়েভের জন্য সমর্থন বন্ধ হয়ে যেতে পারে, এমন সম্ভাবনার মধ্যেই এ সিদ্ধান্ত নিলো জার্মান কর্তৃপক্ষ।

জার্মানির ২০২৫ সালের বাজেটের খসড়াতে বলা হয়েছে, ইউক্রেনের জন্য জার্মান সহায়তা ২০২৪ সালের প্রায় ৮ বিলিয়ন ইউরো থেকে কমিয়ে ২০২৫ সালে তা ৪ বিলিয়ন ইউরো করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জার্মানি আশা করছে, গ্রুপ অব সেভেন বা জি-৭ এর ৫০ বিলিয়ন ডলার ঋণ দিয়ে ইউক্রেন তার সামরিক চাহিদার অধিকাংশ মেটাতে সক্ষম হবে এবং নির্ধারিত তহবিলের পুরোটাই অস্ত্রের জন্য খরচ করবে না। রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনকে এ ঋণ দিতে রাজি হয়েছিলেন জি-৭ নেতারা।

ইউক্রেনকে এখনই একটি বড় অঙ্কের ঋণ দেওয়ার জন্য চাপ দিয়েছে ওয়াশিংটন। কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটনের সঙ্গে ইইউ নেতারা আংশিকভাবে সম্মত হয়েছেন। কেননা, এখনই ঋণ দেওয়া শুরু করলে ট্রাম্প যদি হোয়াইট হাউজে ফিরেও আসেন ইউক্রেনের তহবিলের অভাব দেখা দেওয়ার সম্ভাবনা কমবে।

ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প সিনেটর জেডি ভ্যান্সকে পছন্দ করেছেন, যিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তার বিরোধিতা করেন। জেডি ভ্যান্স সতর্ক করেছিলেন, আত্মরক্ষার জন্য ইউরোপকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। ট্রাম্প তাকে পছন্দ করায় চলতি সপ্তাহে ইউরোপ জুড়ে যেন বিপদের ঘণ্টা বেজে উঠল।

ট্রান্স-আটলান্টিক সামরিক জোটের প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ দেশগুলোকে রক্ষা করবেন না বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। এমনকি রাশিয়াকে সেসব দেশে আক্রমণ করতে উৎসাহিত করতে পরামর্শ দেবেন বলেও জানিয়েছেন। তার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমা কর্মকর্তারা।

প্রতিরক্ষা খাতে ন্যাটোভুক্ত দেশগুলোকে অর্থনৈতিক উৎপাদনের দুই শতাংশ ব্যয় করার লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে। ন্যাটোর এ লক্ষ্যমাত্রা পূরণে বারবার ব্যর্থ হওয়ায় সমালোচনার সম্মুখীন হয়েছে জার্মানি।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর